somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা কি মানুষ নয় ?

২২ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পৃষ্ঠায় লেখার অধিকার পাওয়ার পর এটিই আমার প্রথম লেখা। আজকের লেখাটি প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হবে জেনে ভালো লাগছে। ঘটনাটি কয়েকদিন আগের। গাউছিয়া মার্কেটের নূর ম্যানসনের নীচতলায় একটি খাবারের দোকান। দুইজন মহিলা আর একটি মেয়ে আমার পাশ দিয়ে গিয়ে ঐ দোকানটায় ঢুকলো আর দোকানি খাবার নাই বলে ওদের বিড়াল- কুকুর তাড়ানোর মত তাড়িয়ে দিল। কোন বাদ প্রতিবাদ না করে তারা দোকানের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। দোকানে অনেকে বসে খাচ্ছে অখচ ওদের কেন তাড়িয়ে দিল? মুহূর্তেই বুঝতে পারলাম ,ওদের সাজ পোষাক দেখলেই চেনা যায় ওরা সুইপার,তাই দোকানি ওদের তাড়িয়ে দিল। প্রতিবাদ করলাম, দোকানি বলল সুইপার বসলে অন্যরা প্রতিবাদ করবে আমার দোকানে খাবে না তাই আমি আমার ব্যবসার ক্ষতি দিতে পারি না। মোক্ষম যক্তি! সুতরাং কথা বাড়িয়ে লাভ নাই। এরকম খবর প্রায়ই কাগজে দেখা যায় যে-নিম্ন শেণী-পেশার মানুষদের হোটেলে বসে পান আহার করতে দেওয়া হয় না। এমনও শোনা যায় যে কলেজ ছত্রাবাসে নিম্ন শেণীর বলে আলাদা বাসনে খাবার দেওয়া হয়। সুইপাররা কি মানুষ নয়? ওরা নোংরা পরিস্খার করে আমাদেরকে পরিচ্ছন্নতা উপহার দেয়। নোংরা ঘাটলেও ওদের দেহ-মন নোংরা নয়। কারো চেয়ে কম পরিস্খার নয তারা। যারা জানেন তারা স্বীকার করবেন। আমার একবার সুইপার কলোনীতে যাওয়ার সুযোগ হয়েছিল। তাদের ঝকঝকা ঘরবাড়ি ও সাজানো গোছানো পরিচ্ছন্ন আসবাব পত্র দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম। আর ওদের মন আরও বেশী পরিস্কার। চুরি, দুই নাম্বারি এসব ওরা বোঝেনা। লক্ষ টাকা পড়ে পেলেও নেবে না, দরকারে ২/৫ টাকা চেয়ে নেবে। নোংরা পরিস্কার করে বলে ওদের আমরা মানুষ মনে করি না,ওদের গায়ে নোংরা লেগে থাকে বলে সবাই মনে করে। ওদের সেবা নিতে গন্ধ লাগে না অথচ ওদের গায়ে গন্ধ লাগে। ওরা ছাড়াও আজকাল অনেকেই নোংরা পরিস্কার করার কাজ করে তাদেরকে তো আমরা ঘৃণা করি না বা আলাদা করে দেখি না। এটা কি বৈষম্য নয়, মানবাধিকারের লংঘন নয়? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর ' কুলি ও মজুর' কবিতায বলেছেন--দেখিনু সেদিন রেলে / কুলি বলে এক বাবুসাব তারে / ঠেলে দিল নীচে ফেলে / চোখ ফেটে এল জল / এমন করিয়া জগত জুড়িয়া / মার খাবে কি দুর্বল? ..... নজরুলের সময় থেকে আমরা কি একটুও এগুতে পেরছি? যাদের শ্রমে আমরা পরিচ্ছন্ন থাকি তাদের কি দিতে পারি না মানুষের অধিকার? যারা কাজ না করলে আমরা নোংরা থাকি , তাদেরকে একবার মানুষ বলে স্বীকার করে নেই না কেন? সমাজের সকলের সাথে এগিয়ে আসতে হবে সরকারকে। প্রয়োজনে আইন তৈরী করে হলেও এসকল শ্রমজীবি মানুষদেরকে মানুষ হিসেবে মর্যদা দেওয়া উচিত আমাদের সকলের।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×