
মানবতা আজ অজানা কুঠরে গভীর ঘুমেতে মগ্ন,
বিবেকের বোধ স্বার্থের ফাদে লাজ ভুলে আজ নগ্ন।
বেড়ায় খাচ্ছে ক্ষেতের ফসল, রক্তের খেলা চলছে,
শহীদের দান সবুজের বুক, আজ দেখ ফের জ্বলছে।
সকলের দাম আকাশ ছুঁয়েছে, জীবনের দাম শূণ্যে,
পাপের চেতনা হারিয়েছে আজ, বদল হয়েছে পূণ্যে।
মানবতা গেল বিসর্জনেতে ক্ষমতার গদি রাখতে,
ধূলোছিটা দিয়ে ব্যাস্ত সকলে শাখ দিয়ে মাছ ঢাকতে।
লাশের মিছিল বাড়ছে কেবলি লোকে যত বলে আর না,
কে জানে বল খবরের ভীড়ে হারিয়েছে কত কান্না!
প্রতিবাদী সুর হাড়িয়েছে আজ বিবেক-স্বার্থ দ্বন্দে,
স্বার্থের কাছে বিবেক হেরেছে, ভাল বদলেছে মন্দে।
মানবতা আজ জবানে সীমিত, মানবতা নেই কোথা,
চশমখোরেতে বদলেছে সব মানবতাবাদ হোতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

