ভেবে দেখুন
১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুসলমানদের কর্তব্য ইসলামকে জানা। আর জানার মাধ্যম হলো কুরআন ও হাদীস গ্রন্থসমূহ মনোনিবেশ সহকারে অধ্যয়ন করা। বিজ্ঞ মুসলিম সমাজ একটু ভেবে দেখুন তো, এ দুটি জিনিস আমরা আঁকরে ধরে আছি কি না ? ভেবে দেখুন, আমরা কুরআন-হাদীস থেকে কত দূরে অবস্থান করছি। কুরআন-হাদীস যখন জানিই না তখন আর মানব কি আর অপরের কাছে পৌছে দেব কি? কিন্তু তাজ্জব ব্যাপার এটাই আমরা মুসলমানরা প্রথম দায়িত্বটি পালন না করলেও পরের দায়িত্বটি পালন করি অতি নিষ্ঠার সাথে। ইসলামকে না জেনেই মানি। লোক মুখে শুনে বাপ-দাদাদের আমল থেকে চলে আসা নিয়ম-পদ্ধতি ধরে আমরা এই শিক্ষাই পৌছে দেই, যে যেখানে যেভাবে পার মানো। আর এভাবেই ইসলামের নামে অনৈসলামী কর্মকান্ডের বিস্তার ঘটে। ঘরে ঘরে পালিত হয় ইবাদতের নামে বেদাত, দ্বীনদারীর নামে কুসংস্কার, ইসলামের (আনুগত্যের) নামে আল্লাহদ্রোহিতা, রাসূল প্রেমের নামে রসূল স: এর বিরোধিতা। এভাবেই জন্ম নিয়েছে হাজার মত, পথ, ফেতনা, ফ্যাসাদ আর অনৈক্য। জন্ম নিয়েছে রসালো গল্প যার সাথে ইসলামের কোন সামান্যতম সম্পর্ক ও নেই। কুরআন ও হাদীসে যা কিছু আছে তার প্রতি আমরা ভ্রূক্ষেপ ও করি না। ফরয আমলকে দেওয়া হচেছ মোবাহের মর্যাদা আর নফলকে দেওয়া হচ্ছে ফরযের মর্যাদা। যে কাজের কথা কুরআন ও হাদীস এ নেই, তা অতি গুরুত্বের সাথে সম্পাদন করি আর যার অতি স্পষ্ট দলিল আছে তার বিরোধিতা করি। কবে হবে আমাদের চরিত্রের সংসোধন?
আল্লাহ সবাইকে চরিত্র সংসোধনের তৌফিক দান করুন। আমিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন