somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবর জিয়ারত

২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অনেক দিন যাবত মধ্যপ্রাচে বাস করি। এখানে দেখেছি তারা জীবনে যতই পাপ করুক না কেন, তাদের জীবনে শিরকের উপস্থিতি অনেক খুবই কম। যেমন কবর যিয়ারত প্রসঙ্গে বলি, আমি তাদের কে কখোনো দেখিনি কবর স্থানে গিয়ে মোমবাতি, আগরবাতি জ্বালাতে, দাড়িয়ে দাড়িয়ে দরুদ পড়তে কিংবা কুরআন তিলাওয়াত করতে।
এ প্রসঙ্গে বিস্তারিত কিছু ধারনা দেই:----

আল্লাহর রাসুল (সা:) কবর যিয়ারত করতে নিষেধ করেছিলেন কিন্তু পরে অনুমতি দেন। কেননা কবর যিয়ারতের দ্বারা আখেরাতের কথা স্মরন হয়। আর কবর যিয়ারতের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুযোগ হয়। সুতরাং কেউ কবর যিয়ারত করতে গেলে হাদীসে বর্নিত সালাম দিবেন।
আচ্ছালামু আলাইকুম আহলাদ্দিয়ারি মিনাল মুসলিমীনা ওয়াল মু'মিনীন, ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন, আনতুম লানা সালাফুন, ওয়ানাহনু বিল আছার। আসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ।
অর্থ: হে মুসলিম-মুমিন কবরবাসী! আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহ চাহেতো আমরা আপনাদের সঙ্গে অচিরেই মিলিত হবো। আপনারা আমাদের পূর্বসূরী, আমরা আপনাদের অনুসরন করবো। আমি আল্লাহর নিকট আমাদের ও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি।
( ফতোয়া আব্দুল্লাহ বিন জিবরীন নং ৬৪৭৫)

কবর যিয়ারতের আদাবসমূহ:
১. উপরে বর্নিত সালাম দিবে।
২. কবর যিয়ারতের করতে গিয়ে বসা উচিৎ নয়। কেননা রাসূল (সা:) বসতে নিষেধ করেছেন। জ্বলন্ত কয়লায় বসে পরিধেয় জ্বালিয়ে দেওয়ার পর চামরা জ্বালিয়ে দেওয়া, কবরে বসা অপেক্ষা উত্তম।
( মুসলিম আবু হুরায়রা থেকে)
৩. কবরে জুতা খুলে প্রবেশ করা। এগুলো ছাড়া বিদআতী কর্মকান্ড পরিত্যাগ করে চলতে হবে।
৪. রাসূল (সা:) বলেন: তোমরা তোমাদের ঘর বাড়ীকে কবরস্থান বানিয়ে নিওনা, কেননা যে ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান সে ঘর থেকে পলায়ন করে। ( মুসলিম)
উল্লেখিত হাদীস থেকে প্রমান হয় যে, কবরস্থান কুরআন তেলাওয়াতের স্থান নয়, কুরআন তেলাওয়াতের স্থান বাড়ি। রাসূল (সা:) ও তার সাহাবী থেকে ও কোন প্রমান নেই যে, তাঁরা মৃতদের জন্য কুরআন পড়েছেন, হ্যাঁ তাঁরা মৃতদের জন্য দু'আ করেছেন। রাসূল (সা:) যখন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতেন, তার নিকট দাড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং তার সুদৃঢ় হওয়ার জন্য দু'আ কর। যেহেতু এখণ সে জিজ্ঞাসিত হবে। ( হাকেম)
৫. কবরে বা মাজারে পুষ্পমাল্য বা ফুল অর্পন করা যাবে না। এ আমল রাসূল ( সা:) ও তার সাহাবাগণ থেকে প্রমানিত নয়, এটা খৃষ্টানদের কালচার।
৬. কবরে নির্মান কার্য করা নিষেধ। ( মুসলিম)
৭. মৃত ব্যক্তির নিকট দু'আ চাওয়া ও তাদের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে বিরত থাকুন। মৃতরা সামর্থহীন, বরং এক আল্লাহকে ডাকুন, তিনি সর্ব শক্তিমান ও দু'আ কবুল করেন। উপরন্তু মৃত ব্যক্তির নিকট কিছু প্রার্থনা করা শিরকে আকবরের অন্তর্ভুক্ত।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৪
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×