ফুটন্ত কলি
লাল রংয়ের জামদানী শাড়ী পড়েছেন। মাথা ভর্তি সোনালি চুল। তাকে দেখে মনে হচ্ছিল, যেন লাল আকাশের পূর্নিমার চাঁদ। হাসি মুখে কাছে এলেন। আধো আধো বাংলায় বললেন, কমন আছ? শুনে মৃদু হাসলাম। বললাম- ভালো আছি। বলছিলাম-ইনিয়েস্তা ম্যাডামের কথা।
রাশিয়া থেকে কূটনীতিক হিসেবে বাংলাদেশে এসেছেন। এক Cultural progrrame এ তার সাথে পরিচয়। তখন তিনি বাংলা পারতেননা। তিন মাস পর আকস্মিক ভাবে দেখা হলে, আমি কেমন আছি তিনি বাংলায় জানতে চাইলেন।
প্রশ্ন করলাম- রাশিয়ানরা তো অন্যদের ভাষা শিখেন না, আপনি বাংলা শিখলেন কবে, কিভাবে? কোমলভাবে হাত ধরে তার বাসায় নিয়ে গেলেন। বসালেন। কফি দিলেন। দুষ্টুমি করে বললেন- আমি তোমাকে অনেক ভালোবাসি। Am i right? বললাম- ১০০% right।
শোন, আমি কেন বাংলা শিখছি।
১ তিন মাস আগে যখন বাংলাদেশে এলাম, তখন চারপাশে শুধু সবুজ আর সবুজ দেখতাম। ভাবতাম- দেশটা এত সবুজ, মানুষগুলো না জানি কত সবুজ!
২ আমি যেসব শিক্ষার্থীদের রাশিয়ান ভাষা শেখাতাম, ক্লাশ শেষে তাদেরকে রাশিয়ান ভাষায় জিজ্ঞাসা করতাম, পড়া বুঝেছ? সবাই মাথা নেড়ে বলত, বুঝেছি। কিন্তু আসলে তারা কিছুই বুঝে নাই। চিন্তা করলাম- Student রা টাকা দিয়ে ভাষা শিখছে, যদি তারা কিছুই না শিখে, তাহলে তাদের টাকা নেওয়া কি আমার ঠিক হবে?
৩ ঈদের দিন রাস্তায় কয়েকজনকে নোংরা, উচ্ছিষ্ট খাবার খেতে দেখলাম, আমি ইংরেজীতে বললাম, Let us go at resturent তারা ইংরেজীও বুঝলনা, আমার সাথেও এলোনা। বাংলা জানলে সেদিন তাদেরকে বাংলায় বলতাম, তারা রেস্টুরেন্টে যেতেন, তাদেরকে খাইয়ে আমি তৃপ্ত হতাম। এসব বিষয় মনে ধাক্কা দিচ্ছিল, তাই বাংলা ভাষা শেখা শুরু করলাম।
এখন আমি অনেক বাংলা পারি। Student রা আমার lacture বুঝে, গরিব-দুঃখীরা আমার সাথে কথা বলে। আর সবুজ বাংলার সবুজ বাংলাদেশীদের সাথে তো আমার গলায় গলায় বন্ধুত্ব।
আমি বাংলাদেশের প্রেমে পরে গেছি। এখন তুমি আমাকে একজন বাংলাদেশি প্রেমিকের ব্যাবস্থা করে দাও। হা হা হা................
রাত হয়ে গেছে। তিনি বাংলাদেশি কায়দায় ভর্তা-ভাজি দিয়ে আপ্যায়ন করলেন। জিজ্ঞাসা করলাম- ম্যাডাম, রান্না কি আপনি করেছেন? হেসে উত্তর দিলেন- আমায় কে রান্না করে দিবে। বললাম- বাংলাদেশি নারীদের থেকে তো কোন অংশে কম হয়নি। মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন।
খাওয়া শেষ। ম্যাডাম bye, বলে বিদায় নিচ্ছিলাম। দেখলাম- তার চোখে ছল ছল পানি। বললেন- আবার এসো।
দুই বছর পর আবার দেখা, এখন তিনি সোনালি কেশ ও শ্বেতাঙ্গ চামড়ায় একজন বিদেশিনী। বাকি সব কিছুতে বাংলাদেশি। পাশেই তার বাংলাদেশি Husbend। কোলে এক বছরের Baby। আদর করে Baby কে বলছেন, আব্বু তোমায় শিখতে হবে ক, খ, গ ও ঘ ........................ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




