ফুটন্ত কলি
একটা গল্প দিয়ে শুরু করি। এক দিন এক রাজা তার মন্ত্রীদের বললেন। জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিন। মাঘের প্রচণ্ড এ শীতে যে এক ঘণ্টা পানিতে ডুবে থাকতে পারবে, তাকে নগদ ১০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
ঘোষণা শুনে , লিকলিকে শরীরের বয়স্ক একজন এসে বললেন- রাজা মশাই, আমি পানিতে ডুবে থাকব। রাজা বললেন- আজ্ঞে, তোমার কি মাথা খারাপ! লোকটা বললেন- মাথা ঠিকই আছে। তবে ঘরে বিবাহ যোগ্য কন্যা আছে, তার বিয়ের জন্য টাকা দরকার। এজন্য এত কষ্ট। রাজা বললেন- তবে পানিতে ডুব দাও। লোকটা পানিতে ডুব দিচ্ছিলেন, আর বলছিলেন- টাকা, টাকা............ তোর জন্য কত কষ্ট!
আসলেই টাকা যে কি জিনিস, যে জীবনে অর্থনৈতিক কষ্টে পরে নাই সে বুঝবে কি। ছোট বেলায় বাবার চাকরি ছিল, যা চেয়েছি বাবা তাই দিয়েছেন। তখন অর্থনৈতিক কষ্ট বুঝি নাই। এখন বাবার বয়স হয়েছে, চাকরি নেই। প্রয়োজনে টাকা চেয়েও পাইনা। এখন বুঝি টাকা কি জিনিস!
সারা দিন ক্লাস করে ক্লান্ত হয়ে, দিন শেষে যখন বৃষ্টিতে ভিজে বাসায় ফিরতে হয়। পকেটে রিকশা ভাড়া নাই। তখন বুঝি টাকা কি জিনিস!
দুপুরে যখন দেখি, বন্ধুরা সবাই পেটপুরে খাচ্ছে। আমার খাওয়ার টাকা নাই। তখন বুঝি টাকা কি জিনিস!
চাকরির জন্য বিভিন্ন জায়গায় যাই, অফিসের কর্মকর্তারা ঘনটার পর ঘণ্টা বসায় রাখেন, তারপরে যখন বলেন- আপনার চাকরি হবেনা। তখন বুঝি টাকা কি জিনিস!
এ তো গেল নিজের কথা।
রাস্তার পাশে মানুষগুলোকে যখন নোংরা, উচ্ছিষ্ট খাবার খেতে দেখি, কনকনে শীতে খালি গায়ে পরে থাকতে দেখি, অথচ পাশেই রেস্তোরায় লাখো টাকা উড়াচ্ছেন কিছু মানুষ। তখন বুঝি টাকা কি জিনিস!
বন্যার্ত মানুষ, যাদের পরনের কাপড় ও নেই। তাদের সাহায্য না করে যখন সুশীল মানুষ শপিং করতে মুম্বাই-ব্যাংকক ঘুরে বেড়ান। তখন বুঝি টাকা কি জিনিস!
যে দেশে অসুস্থ মানুষ চিকিৎসা করাতে পারেননা। সে দেশের মন্ত্রীরা যখন চিকিৎসার নামে লাখ লাখ টাকা ভাতা নেন। তখন বুঝি টাকা কি জিনিস!
এবার বললাম, দেশ ও দশের কথা।
আসলেই টাকা তুমি এমন কি জিনিস, যে তোমাকে নিয়ে মানুষ দুর্নীতি করে। মানুষ মানুষকে খুন করে। ভাইবোনের সম্পর্ক নষ্ট করে। বন্ধুকে শত্রু বানায় দেয়। তোমার কারণে কেউ থাকে গাছ তলায়, আর কেউ থাকে পাঁচতলায়। তোমাকে পেয়ে কেউ হয় আমির, না পেয়ে মানুষ হয় ফকীর। টাকা- আমিতো দেখি তুমি একটা সাধারণ কাগজ। আসলেই কি তুমি সাধারণ?
না,না,না টাকা তুমি মোটেও সাধারণ নও। তোমায় পেয়ে যে দুর্নীতি করবে, অহংকার করবে। তোমার অপব্যবহার করবে। জাকাত দিবেনা। গরিবদুঃখীকে সাহায্য করবেনা। মৃত্যুর পর তুমি টাকাই যে হবে তাদের জন্য বিষধর সাপ। নরকে যাওয়ার কারণ।
পক্ষান্তরে, যে তোমার সঠিক ব্যবহার করবে। তুমিই যে তাকে স্বর্গে নিবে।
টাকা সৃষ্টিকর্তার নেয়ামত। যাদেরকে তিনি এই নেয়ামত দান করেছেন, তাদের উচিৎ সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তার বিধান মতো টাকাকে ব্যবহার করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




