কথা হচ্ছিল ভাইয়ার সাথে। ভাইয়া বিয়ে করবেন। কিন্তু পছন্দমতো মানুষ পাচ্ছেন না।
রাস্তায় যখন হাটি, বিভিন্ন জায়গায় যখন যাই, তখন তো দেখি কত মানুষ। কত ছেলে- মেয়ে। ফেসবুক ফ্রেন্ড লিস্টে কত ছেলে- মেয়ে বন্ধু থাকে। এত এত ছেলে- মেয়ে বিয়ের সময় যায় কোথায়?
আমার ক্লাসের তিন ভাগের প্রায় এক ভাগ মেয়ে। আমি কল সেন্টারে কিছুদিন চাকুরী করেছিলাম, সেখানে দেখেছি আমার অনেক সহকর্মী নারী। বলতে পারি-শিক্ষিত পুরুষের পাশাপাশি শিক্ষিত নারীর সংখ্যাও কম নয় বা কম থাকলেও দিনের পর দিন তা বেড়ে চলেছে।
ঢাকা শহরে প্রাইভেট গাড়ির জ্বালাতনে রাস্তায় চলাই দায়। খানা-খন্দ ভরাট করে গড়ে উঠছে বিশাল বিশাল প্রাসাদ। রমজানে আপুর সাথে কোন এক শপিংমলে গিয়েছিলাম। আপু আমাকে বললেন- দেখ দেখ মানুষ কিভাবে শপিং করছে, আমাদের দেশ যে গরীব দেশ এ অবস্থা দেখলে কেউ কি বলবে! বলতে পারি- কিছু সামর্থ্যবান মানুষও আছেন আমাদের দেশে।
ক্লাসে গেলে বন্ধুদের পারফিউমের ঘ্রানে অনেক সময় নিজেকে ছোট মনে হয়। আমি আজ কেন পারফিউম দিলাম না! যে দিকে তাকাই Smart ও Modern ছেলে মেয়ের অভাব নেই। নিজেকেই সব সময় Old মনে হয়।
বিয়ের জন্য মানুষ শিক্ষিত, সামর্থ্যবান, Smart, উঁচু ক্যারিয়ার সম্পন্ন ছেলে মেয়ে সাধারণত খোঁজ করে থাকেন। আরও কিছু বিষয় আছে তা না হয় উহ্য রাখলাম।
চিন্তার বিষয় হল- আমাদের সমাজে সব শ্রেনীর নরনারী থাকা সত্বেও বিয়ের জন্য ছেলে মেয়ে খুঁজতে গিয়ে আমরা এত পেরেশান হই কেন? আমি এখানে এ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছি।
নিজ পছন্দে বিয়ে...... সে ক্ষেত্রেও খুব যে সুখ আছে, অভিজ্ঞ ব্যাক্তিগণ মনে হয়না জোড় দিয়ে বলতে পারবেন। আমি অবশ্য অনভিজ্ঞ।
আমি যতটুকু বুঝি বা দেখেছি, উপরি উক্ত গুণ গুলোর সাথে আর যে জিনিস গুলো সবাই চায়, সুন্দর মনের মানুষ। ভালো মানুষ। পরিশুদ্ধ মানুষ। এবং নিজের মত করে বউ চলবে বা স্বামী চলবে এরকম মানুষ খুবই জোড় দিয়ে খোঁজা হয়ে থাকে। এখানেই সবার পেরেশানী শুরু হয়।
কিন্তু এ ক্ষেত্রে এসে একবার কি ভেবেছি আমি কতটুকু ভালো ও সুন্দর মনের, আমি কতটুকু পরিশুদ্ধ।
আমি যদি মেয়ে হয়ে থাকি, তাহলে জীবনে কতগুলো Boy freind পালটিয়েছি, কত ছেলের অর্থ নষ্ট করেছি। কতজনকে কাঁদিয়েছি, আরও কত কিছু করেছি। আমি কি আমার এসব ছেলে বন্ধুদের ক্ষেত্রে পরিশুদ্ধ ছিলাম?
পক্ষান্তরে আমি যদি ছেলে হয়ে থাকি, তাহলে একই বিষয় গুলো চিন্তা করে দেখি। আমি কতটুকু ভালো! ভেবে দেখি- আমি কি জীবনে কোন মেয়েকে অন্য পুরুষের জন্য অনোপযুক্ত করে ফেলেছি?
"আমার একজন শিক্ষক আমায় বলেছিলেন- বাবা মনে রেখ, জীবনে তুমি যতটুকু ভালো থাকবা, পবিত্র থাকবা, ততটুকু ভালো ও পবিত্র বউ পাবা, আর মেয়েরা জামাই পাবে।"
তাই বিয়ের আগের জীবনে নিজেকে অত্যন্ত পবিত্র রাখা দরকার। তাহলেই কেবল আশা করা যায় যে, সৃষ্টিকর্তা পবিত্র জীবন সঙ্গী ও সঙ্গিনী দান করবেন।
"আমার এক মেয়ের কথা মনে পড়ল- সে আমায় বলেছিল, বিয়ের আগে ছেলেদের সাথে সম্পর্ক করা Enjoy করার জন্য ও Time pass করার জন্য।"
"আমার একজন অত্যন্ত Smart ছেলে বন্ধু আমায় প্রায়ই বলত- আরে, বিয়ের আগে মেয়েদের সাথে একটু আনন্দ আর কি? বিয়ে তো করব লক্ষী একটা মেয়ে।"
আসলে Enjoy ও আনন্দ দিয়ে আমাদের তরুণতরুণীরা কি বুঝাতে চান, তা বুঝাই মুশকিল।
বিভিন্ন পার্ক, এমন কি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, বাসে সব যাত্রীদের চোখ কে বন্ধ করতে বাধ্য করে, তারা এমন আনন্দ করেন যে, চোখ খোলাই দায়। কিছু বলা তো দূরের কথা।
জীবনের শুরুর সময়টাকে নোংরা আনন্দে ব্যায় করে, মধ্যবর্তী সময়ে এসে সৎ Life partner খুঁজে থাকি আমরা। কিন্তু আমরা নিজেরাই যে অসৎ হয়ে আছি তার খবর নেই। আমি না হয় আমার বিপরীতে সৎ মানুষ পেলাম। কিন্তু আমার মানুষটি তো আমাকে অসৎ পেল। জেনে শুনে অন্যকে খারাপ কিছু দেওয়া কি নৈতিকতা হতে পারে? আশা করি, সবাই ভেবে দেখব।
বর্তমানে আমরা এতটাই পাশ্চাত্য প্রিয় হয়েছি যে, আমাদের দাম্পত্য জীবনেও এর অনেক প্রভাব পরে। আমাদের দাদা-দাদী কে দেখেছি বুড়ো বয়সেও তাদের কি ভালোবাসা!
বাবা-মা কে ও দেখছি কি সুন্দর সম্পর্ক তাদের মাঝে। কিন্তু বর্তমান সমাজের কি অবস্থা, একটু ভেবে দেখেছি। কারণ একটাই, আমাদের পূর্ববর্তীদের মাঝে পাশ্চাত্য প্রভাব ছিলনা বললেই চলে। ছিল ধর্মীয় মূল্যবোধ। কিন্তু আমাদের মাঝে ধর্মীয় মূল্যবোধ তো দূরের কথা, আমরা ধর্মের পাশ দিয়েও হাঁটতে চাইনা। পাশ্চাত্য সভ্যতায় ডুবে থাকি সব সময়। ফলাফলে,যা হওয়ার তাই হচ্ছে।
তাদের সমাজে, বিয়ে যেন পুতুল খেলা। এই ভাঙ্গে এই গড়ে। বর্তমানে নবীন দম্পতিদের মাঝেও তাই হচ্ছে। বৈবাহিক সম্পর্ক ক্রমান্বয়ে গুরত্বহীন হয়ে পড়ছে। কেউ কাউকে সম্মান দেখানোর প্রয়োজন মনে করেনা। কারো প্রতি কারো বিশ্বাস নেই। আর ডিভোর্সের হার তো বেড়েই চলছে।
আর আমরা হারাচ্ছি কাঙ্খিত জীবন সঙ্গী। বসবাস করছি, আশান্তি, দুঃখ ও মানসিক সমস্যার মাঝে। আর আমরা আমাদের
চাওয়া গুলো পাচ্ছিনা।
তাই বন্ধুরা আসুন, নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করি। ভালো রাখার চেষ্টা করি। আমাদের সমাজে পাত্র-পাত্রী আমরাই হব। আকাশ থেকে পাত্র-পাত্রী নাজিল হবেনা। তাই ভালো, মনের মতো ও পবিত্র জীবন সঙ্গীও সঙ্গিনী পাওয়ার জন্য আমাদেরই ভালো হতে হবে।
তা না হলে সেকেন্ড হ্যান্ড জিনিস যত ওয়াশ ও রং করাই হোক না কেন, শুরুতে না হলেও কিছুদিনের ব্যাবধানে ধরা পরে যায় যে, জিনিসটা নতুন ছিলনা।
সৃষ্টিকর্তা মাফ করুন, আমাদের জীবনেও যদি আমাদের দোষ গুলো ধরা পরে যায়। তাহলে ধুকে ধুকে মরণ ছাড়া জীবনে কোন উপায় থাকবেনা। আর ইহকালে ধরা না পরলেও পরকালে যাব কোথায়??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




