এইচ এস সি শেষ করে প্রথমে যে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। সেখানে পরিচয় হয়েছিল শ্রাবন্তীর সাথে। মেয়েটা বেশ মুডি। দেখতেও সুন্দর। সহপাঠিনী হলেও ভেবে-চিন্তে তাকে কথা বলতে হয়। না জানি, আবার মুখের উপর কি বলে বসে! কিন্তু আমি ভাবতাম- একটা প্রতিষ্ঠানে সবাই আপনজন। ওর এত ভাব কেন? ভাবলাম- এটা তার বিষয়, আমার কাজ আমার করা দরকার। ‘ভালো ব্যবহার, দূরের মানুষকেও কাছে আনে।’ কথাটা কোথায় শুনেছিলাম, মনে করতে পারছিনা। তখন কেন জানি, এই উক্তিটি মনে পড়ল।
আমাদের ক্লাস তার গতিতেই চলছে। স্টাডি বিষয়ক সহায়তা সবারই প্রয়োজন হয়। আমি ও প্রয়োজনে তাকে সাহায্য করার চেষ্টা করতাম। তার সাথে ভাল ও ঠাণ্ডা ব্যবহার করতাম। মাঝে মাঝে ছোট ছোট কথা ও হত। একদিন সেই গল্প শুরু করল- গল্পের ফাঁকে তাকে বললাম- তুমি তো সিলেটের মানুষ। একদিন না হয়, আমরা সিলেটে বেড়াতে গেলাম। আর তোমাদের বাসাটাও ঘুরে আসলাম।
ও স্বভাব সুলভ চিল্লিয়ে উঠল, বলল- দরকার নেই, ছেলে মানুষদের আমি বাসায় নেইনা।ছেলেদের কাজই হচ্ছে মেয়েদের বিরক্ত করা। আর গল্প যতটুকু হয়েছে, সেখানেই বন্ধ করে দিল। আমার একটু রাগ হল, বিষয়টা তর্কে গড়াবে ভেবে চুপ থাকলাম।
কিছুদিন পর, ভার্সিটি পরিবর্তন করলাম। সেখানে শ্রাবণ এর সাথে বন্ধুত্ত হল। তার ও বাসা
সিলেটে। এক দিন ও আমাকে বলল- চল, তোকে একদিন সিলেট ঘুরায় নিয়ে আসি। আমি ও রাজী হলাম। ভার্সিটি ছুটি হল। যেই কথা সেই কাজ।
সে আগে চলে গিয়েছিল। আর আমি দুদিন পর ঢাকা থেকে রওয়ানা করলাম। তার দেওয়া ঠিকানা অনুযায়ী রাতে তার বাসায় গিয়ে উপস্থিত। ‘‘ডিঙ ডং’’ কলিং বেল টিপলাম। কে........................? মেয়ে মানুষের কণ্ঠ। দরজা খোলা হল। দরজার ওই পাশে শ্রাবন্তী, এই পাশে আমি। দুজনই অবাক!
তুই এখানে?! আর কি বলবে ভেবে পেলনা। আমি জিজ্ঞাসা করলাম- এটা তোদের বাসা?
শ্রাবণ উপস্থিত, শ্রাবন্তীকে লক্ষ্য করে ও আমার ফ্রেন্ড- আর আমাকে... ও আমার বোন শ্রাবন্তী। আয়, আয় ভেতরে আয়। বস। শ্রাবন্তী শ্রাবণ কে লক্ষ্য করে ও তো আমারও ফ্রেন্ড! শ্রাবণ-কি বলিস তুই, কিভাবে?! তারপরে তো কত কথা..................। খাওয়া- দাওয়া, কত গল্প।
পরের দিন, সবাই মিলে জাফলংয়ে গেলাম । জাফলংয়ের খালের কি ঠাণ্ডা পানি, উঠতেই মন চাচ্ছিলনা। অনেক্ষণ গোসল করলাম। চারপাশে পাহাড়। পাহাড়ি ঝর্না। পাহাড়ে উঠলাম, ঝর্নার স্বচ্ছ ও ঠাণ্ডা পানিতে দ্বিতীয় দফা গোসল করে মন ভরালাম। নৌকা ভ্রমণ, সে কি মজা। খাশিয়া পল্লীতে বেড়াতে গেলাম। আমাদের দেশে যারা উপজাতি বা সংখ্যা লঘু হিসেবে বাস করেন। তারাও অনেক ভালো মানুষ। তাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তাদের আবার রাজাও আছেন। শুনে মজা পেলাম। তাদের রাজার ছেলে ঢাকার টপ টেন একটা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। অনেক গল্প হল খাশিয়াদের সাথে। এদিকে বাংলাদেশ ওদিকে ভারত। ভারতের ঝুলন্ত ব্রিজ দেখতে ভালোই লাগল। মাঝে মাঝে ভারতের কিছু মানুষ ও যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। Passport ও ভিসা ছাড়াই অন্য দেশ দর্শন। পাশাপাশি চৌকিতে বিজিবি- বি এস এফ। বি এস এফ বাশিতে ফুঁ দিল। একটু ভয় পেলাম। আবার গুলি টুলি করে কিনা। সিলেটের ওই সীমান্তে মাঝে মাঝে গোলাগুলির খবর টিভি- পেপারে আসে তো তাই।
ঘোরাঘুরি শেষ। শরীর ক্লান্ত। চোখ লাল। কিন্তু জাফলং ভ্রমণের স্মৃতি তো রাখতে হবে। তাই বিশাল একটা পাথর কিনলাম। উপরে বাংলাদেশের ম্যাপ, নিচে আমার নাম, তার নিচে বড় করে জাফলং ভ্রমণ ২০১২ লেখে নিলাম।
রাস্তা খালি। শো শো, বাতাসে চলছে আমাদের গাড়ী। আবার ও ফিরে এলাম ডাবল ‘শ’ দের বাসায়। আনটি বাসায় অনেক খাবার-দাবার নিয়ে বসে আছেন। বললেন- বাবা খেয়ে দেয়ে সবাই একটু ঘুমাও। ক্লান্ত শরীর। ঘুমটাই বেশী জরুরী। তাই সামান্য খেয়েই ঘু...ম।
পরদিন, আমার চলে আসার পালা। আমাকে বিদায় দাওয়ার সময় আমার দুই ‘‘শ’’ বন্ধু, অর্থাৎ, শ্রাবণ ও শ্রাবন্তী, আঙ্কেল-আনটি এবং ছোট ‘শ’ মানে তাঁদের ছোট বোন শিপ্রা খুব আন্তরিকতার সাথে বিদায় জানালেন। শ্রাবন্তী বলল- আবার আসবি কিন্তু। আমি হেসে বললাম- ছেলে মানুষেরা তো মেয়েদের জ্বালাতন করে। আর আসব কিভাবে? আসলে তো তোর জ্বালা হবে। ও হেসে বলল-‘দুনিয়াতে কিছু মানুষ আছে, যাদের জ্বালাতনও অনেক আনন্দের।’ বেশ চমৎকার কথা! ধন্যবাদ দিলাম তাকে। বাসায় আসার দাওয়াত দিয়ে, আল্লাহ হাফেজ বলে আমি ও তাঁদের বিদায় জানালাম।
ঢাকায় ফিরে খুব মিস করছিলাম শ্রাবণ-শ্রাবন্তী কে ও জাফলং ভ্রমণ । কিছুক্ষন পরেই দেখি শ্রাবন্তীর Call। অনেক কথা হল, শেষের দিকে এসে ও বলল - তুই ভার্সিটি থেকে চলে যাওয়ার পর তোকে অনেক মিস করেছি। বাকি ফোন নম্বরটা ছিলনা। এই জন্য Call করতে পারি নাই। এখন ও প্রায়ই Call দেয়। আর আমি ভাবি- যার সাথে কথা বলা দায় ছিল, সে কিনা এখন আমাকেই কল দেয়। এবং এ কথাও বলে, ঢাকায় আমার মত্র দুই জন আপন মানুষ। ভাই শ্রাবণ, আর তুই বন্ধু...।
‘আল্লাহ তোমার লীলা বুঝা বড় দায়, কি যে মহিমাময় তুমি দয়াময়।’
প্রিয় বন্ধুরা, ঘটনা থেকে আমার শিক্ষা............।
১/ খারাপ কে সব সময় খারাপ দিয়ে প্রতিহত করতে নেই। আজ আমাদের কলেজ-ভার্সিটি এমনকি স্কুল গুলোর কি অবস্থা, বন্ধু বন্ধুকে আহত করছে। মেরে ফেলছে। ভাবতেও শরীর শিহরিয়ে ওঠে। আরও কত কিছু ঘটছে...।
২/ বন্ধু ও আপন জনদের মাঝে এমনকি সাধারণদের মাঝেও কখনো ভাব নিয়ে চলতে নেই। অহংকারীকে আল্লাহ ও পছন্দ করেন না।
৩/ কিছু কিছু মেয়েদের ধারণা, ছেলেদের কাজই হল, মেয়েদের বিরক্ত করা।
প্রিয় বোন, আপনাদের বলছি- এটা আপনাদের ভুল ধারণা। কিছু ছেলে হয়তবা খারাপ। কিন্তু অধিকাংশ ছেলেই তাঁদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে। মেয়েদের পেছনে ছুটবে কখন?
৪/ কিছু কিছু ছেলে আছেন, যারা জীবনটাকে ক্যারিয়ারময় না করে, উন্নত জীবনের আশা না করে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। আসলে এতে জীবনের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে আমার ভাইয়ারা বুঝেও হয়তো বুচ্ছেন না।
৫/ আমাদের একটা ব্যাধি হল, ছেলেদের সাথে সমস্যা হলে, আমরা দল পাকিয়ে তাদের মার দিয়ে বা ক্ষতি করে মনের ক্ষোভ নিরসন করি।
আর মেয়েদের সাথে মনের অমত হলে, এসিড মারি, যৌন নির্যাতন করি, তাঁদের ব্ল্যাক মেইল করি। কিন্তু একবার কি ভেবেছেন ইত্যাদি করে কেউ কখনো কোন মেয়েকে পেয়েছে, বা পেলেও সুখী হয়েছে? এমনকি মনের ঝাল ও মিটে না। একটু ভেবে দেখবেন।
৬ কিছু কিছু মেয়ে আছেন, যারা আসলে ছেলেদের মানুষই মনে করেন না। বিশেষত বাসে মহিলা ছিটের ক্ষেত্রে বিষয়টা বেশী দৃষ্টি গোচর হয়। প্রিয় আপু, এমনটা ঠিক নয়।
‘‘‘আকাশ বলে তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে......।’’’
তাই আসুন, সুন্দর ব্যবহার দিয়ে বিশ্ব জয় করি। কলুষমুক্ত সমাজ গড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




