somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরিকল্পিত ভিক্ষা দান অপরিবর্তিত রয়ে যাচ্ছে ভিক্ষুকের জীবন মান

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার, দুইডা ট্যাঁকা দেন। রুটি খামু। এভাবে ভিক্ষা চাচ্ছিল সুমইন্যা। হাত-পায়ে দগ দগে ঘা। লিকলিকে শরীর। শরীরের হাড়গুলো গোনা যাচ্ছিল। দেখেই মায়া হচ্ছিল।
তাকে জিজ্ঞাসা করলাম- কি খাবা? বলল- সারা দিন কিছু খাই নাই। একটু ভাত খামু স্যার। তাকে ভাত খাওয়ালাম। পাশাপাশি তার সাথে কথাও বললাম। সারা দিন কিছু খাও নাই কেন,কেউ ভিক্ষা দেয় নাই? অনেক ট্যাঁকা ভিক্ষা পাইছি, সে বলল। তাহলে না খেয়ে আছ যে? স্যার, মহাজনে ট্যাঁকা লইয়া গেছে। আমারে আইজ্যা কিছু দেই নাই। মহাজন কে, কি করে উনি? এদিক ওদিক তাকিয়ে কিছু বলতে চাইলনা ছেলেটা। মনে হল, মহাজন পাশেই আছে।
তোমার নাম কি? সবাই সুমইন্যা বইল্লাই ডাকে। সবাইটা কে? আমি যাগো লগে থাকি, হ্যারা আমারে ওই নামেই ডাকে। কাদের সাথে থাক, তোমার বাবা- মার সাথে? না, আমার বাবা-মা নাই। ভাইবোন আছে? জানিনা। ভিক্ষুকগো লগে বস্তিতে থাহি। সারা দিন যা ভিক্ষা পাই, মহাজনে লইয়া যায়। খাওনের লাইগ্যা কিছু দেয়, আর ঘর ভাড়া দেয়। গরগর করে সে কথা গুলো বলে। সারা দিনে কত টাকা পাও? একেক দিন একেক রকম, আজকে কত পেয়েছিলা? নয়শ ট্যাঁকা। তুমি হিসাব করতে পার? না স্যার, তাহলে নয়শ টাকা বুঝলা কিভাবে? মহাজনে কইছে, তাই কইলাম।
তোমার হাত-পায়ে যে ঘা, তোমার মহাজন চিকিৎসা করায়না? না স্যার, প্রতিদিন ঘা বাড়ানোর ওষুধ দেয়। আর কয় চিৎকুর দিবি না, তাইলে মাইরা ফালামু। হঠাৎ বিশাল দেহি এক লোক এল, কিরে কত খাছ, আর খাওন লাগবনা। উঠ, উঠ বলে ছেলেটাকে নিয়ে গেল। লোকটার সাথে কথা বলতে চাইলাম, কিন্তু তিনি কথা বললেন না।
ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করা হয়েছে। আমার মনে হয়, অন্য ধর্মও ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করে। মহানবী (সা.) এর কাছে এক লোক ভিক্ষা চাইলে, তিনি তাকে কুড়াল দিয়ে বনে পাঠিয়ে দেন এবং কাঠ কাটতে বলেন। তাকে ভিক্ষা করতে নিষেধ করেন, পরিশ্রম করে অর্থ উপার্জন করার শিক্ষা দেন। ভিক্ষাবৃত্তি আসলেই অনেক নিচু কাজ। মানুষ মানুষের কাছে চাবে কেন, মানুষ তো শুধু সৃষ্টি কর্তার কাছে চাবে।
তারপরেও কথায় আছেনা, অভাবে স্বভাব নষ্ট। অভাবের কারনে যারা ভিক্ষা করেন, তাদের বিষয়টা না হয় মেনে নিলাম। কিন্তু যারা সুস্থ মানুষকে পঙ্গু বানায়, তাদের দিয়ে ভিক্ষা করায় নেন। তাদের তো ক্ষমা করা যায়না।
কিন্তু এই ন্যক্কারজনক ঘটনা সারা বিশ্বে কম বেশী ঘটছে। দরিদ্রতার কারনে বাংলাদেশে এ কাজটা অনেক বেশী পরিমাণে হচ্ছে। এতে করে শারীরিকভাবে অক্ষম মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে ভিক্ষুকের সংখ্যা।
আর মানুষ স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য ও ভিক্ষুকদের জীবন মান উন্নয়নের যে টাকা দান করেন, তা দিয়ে ভিক্ষুকদের কোন উন্নতি তো হচ্ছেই না, বরং অসাধু কিছু মানুষের পকেটে সে টাকা চলে যাচ্ছে। তাদের গাড়ি-বাড়ি হচ্ছে। আর ভিক্ষুক ভিক্ষুকই রয়ে যাচ্ছে।
দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি বা কিছু কম বেশী। নানান কারণে ৭ কোটি মানুষ বাদ দিলে থাকে ১০ কোটি। এই দশ কোটি মানুষের প্রত্যেকেই ভিক্ষা দেন। কেউ দেন প্রতিদিন, কেউ মাঝেমধ্যে। কেউ দেন ২ টাকা, কেউবা আবার বেশীও দেন। গড় চিন্তায় এ কথা বলা যেতে পারে, ১০ কোটি মানুষ প্রতিদিন ১ টাকা করে ১০ কোটি টাকার ভিক্ষা দিচ্ছেন।
পক্ষান্তরে ভিক্ষুকের সঠিক সংখ্যা বলা মুশকিল হলেও, ১২ অক্টোবর ২০০৬ তারিখে দৈনিক যায়যায়দিনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, তখন দেশে ভিক্ষুকের সংখ্যা ছিল ৫ লাখ ৯৫ হাজার ৯২৫ জন। তবে অনেকে বলেছেন- ভিক্ষুকের প্রকৃত সংখ্যা আরও বেশী।
২০১২ সালে এসে ধারনা করতে পারি, বর্তমানে ভিক্ষুকের সংখ্যা ১৫ লাখ বা কিছু বেশি। অতএব ১০,০০০০০০০(দশ কোটি)/১৫,০০০০০(১৫ লাখ) = ৬৬.৬৬.... টাকা। অর্থাৎ একজন ভিক্ষুক দিনে ৬৬.৬৬.... টাকা ভিক্ষা পান। আর মাসে ৬৬.৬৬....*৩০=২০০০ টাকা ভিক্ষা পান। স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখা যায়, বর্তমান সময়ে একজন মানুষের জীবন মান উন্নয়নের জন্য মাসে ২০০০ টাকা যথেষ্ট নয়। আবার এ ২০০০ টাকার অধিকাংশে অসাধু ব্যাক্তিরা ভাগ বসান। তাহলে ভিক্ষুকের থাকল কি? আমাদের অপরিকল্পিত ভিক্ষা দানে স্রষ্টা হয়তবা খুশী হচ্ছেন, কিন্তু ভিক্ষুক ভিক্ষুকই রয়ে যাচ্ছেন। তারা দেশের বোঝা হচ্ছেন। এ জন্য আমাদের করনীয় হল, পরিকল্পনা মাফিক ভিক্ষা দেয়া বা অনুদান দেয়া। তাহলে আমাদের দানকৃত অর্থ ভিক্ষুকের জীবনে সুফল বয়ে আনবে।
প্রিয় পাঠক, আপনাদের কষ্টার্জিত অর্থ যা আপনারা দান করে থাকেন, তা দিয়ে যেন ভিক্ষুকদের ভাগ্যের পরিবর্তন হয়। অসাধু ব্যাক্তিরা যেন আপনাদের অর্থের অপব্যবহার করতে না পারে। সে জন্য “পরশ” পাহাড়সম দায়িত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এবং দৃঢ়তার সাথে ভিক্ষুকের জীবনমান উন্নয়নের জন্য কাজও শুরু করেছে।
অতএব সুধী, “পরশে” আপনার অর্থ দান করে, অসহায়, দরিদ্র মানুষ ও ভিক্ষুকদের উন্নতে জীবন গঠনে আপনিও “পরশের” পাশে থাকুন। এবং “পরশ বন্ধু” ও “পরশ জন” হউন।

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪১
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×