প্রিয় আপু,
কেমন আছ? আমার ভালোবাসা নিও।
আপু জানো, তোমার আদরের ভাইয়া ডাক আজও আমার কানে ভাসে। তোমার কোমল হাতের মিষ্টি ছোঁয়া আজও আমার মন বিগলিত করে। তোমার ছবি গুলো এখনো আমার চোখে পানি আনে। প্রতিদিন তোমার ফোনের অপেক্ষায় থাকি, মেসেজের আশায় থাকি। কিন্তু দিন যায়, দিন আসে। মাস যায়, মাস আসে। তোমার ফোন তো আর আসে না।
তুমি না আমাকে অনেক আদর করতে। সব সময় পাশে রাখতে। অথচ এখন আমার সব কিছুই তোমার কাছে বিরক্ত লাগে। আমার ফোন ও তোমাকে কষ্ট দেয়। তাইতো আমার স্কাইপি আইডি ব্লক করে দিয়েছো। আমার সাথে দেখা করতেও বিরক্ত বোধ করো ।
বসে বসে ভাবি- আপু কেন আমার সাথে এমন করে, কেন আপু দূরে সরে গেল। এসব চিন্তা করতে করতে তোমার ফেসবুক প্রোফাইল ওপেন করলাম, রিলেশন স্ট্যাটাসে দেখলাম- In a…….. Anniversary.....2013, সাথে সাথে আমি মাথা ঘুরায় পড়ে গেলাম। জ্ঞান হারিয়ে ফেললাম, চোখে এত ব্যাথা পেলাম যে, চোখ থেকে রক্ত বের হল। জ্ঞান ফেরার পর চিৎকার দিয়ে বলতে লাগলাম- আপু, এজন্যই তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ! আপু, আমি তো তোমার পথের কাঁটা নই। আমি তো তোমার ভাই। সাথে সাথে বাতাস কে বললাম- বাতাস, আমার বোনের কানে একটু পৌঁছিয়ে দে... মনের মানুষ পাওয়ায়, তোমার ভাই, তোমাকে সাধুবাদ জানিয়েছে। খুশী হয়েছে। পাগল হয়ে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলাম- ভাই ও বোনের সম্পর্ক কি এত হালকা হয়,এত ঠুনকো হয় যে, একজন ছেলের কারনে একজন মেয়ে তাঁর ভাইকে ছুড়ে মারতে পারে?! কান্না করতে করতে বুক ভাসালাম। কোন কিছুই আমার কান্না বন্ধ করতে পারলনা।
আপু- এখন কিছুটা স্বাভাবিক হয়েছি। বেশী ভেঙ্গে গেলে তো চলবে না। বেচে থাকলে একদিন হয়তো তোমার মুখটা দেখতে পারব। তখন আমার চোখের পানি বন্ধ হবে। তোমায় আপু বলে ডাকতে পারব। তখন আমার মনটা আনন্দে ভরে উঠবে। তোমার ঘন ও সিল্কি চুল ভঁরা মাথাটা আমার বুকে লাগাতে পারব। তখন আমার বুকে শান্তির হাওয়া বয়ে যাবে।
আপু, তোমার ভাইটা দেখতে অনেক গেঁয়ো। এ জন্যই তুমি তোমার ভাইকে দূরে সরিয়ে দিয়েছ। এখন তুমি অনেক স্মার্ট ও নামীদামী মানুষের সান্নিধ্য পেয়েছ, তাই তাঁদের আপন করেছ।
আপু, জীবনে তুমি আরও অনেক বড় বড় মানুষের সন্ধান পাবা। অনেক বড় কিছু হবা। সব যোগ্যতাই তোমার আছে।
কিন্তু আপু, মনে রেখো। তোমার ভাই তোমাকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সে ভালোবাসা তুমি কোনদিনও কারো কাছে পাবানা। মন-প্রান উজাড় করে দিয়ে তোমাকে যে, আপু বলে ডাকে। সেই আপু ডাক তোমাকে কেউ কোনদিন ডাকবে না।
আপু, তোমায় ভালোবেসেছি, পাগলের মত ভালোবাসি, উন্মাদের মত ভালোবেসেই যাব। তুমি আমাকে মনে না রাখতে পার, আমি তোমাকে মনে রাখব। সারা জীবন তোমায় আপু বলে ডাকব
আপু, তুমি যেখানেই থাক, ভালো থেকো। সুস্থ থেকো। ভালোবাসা দিবসে তোমার প্রতি থাকল আমার বুকের রক্ত মাখা ভালোবাসা। আর......... এক চোখ পানি। কোনদিন যদি তোমার ফোন পাই, সেদিন হবে আমার ছোট ঈদ। আর কোনদিন যদি তোমার লাবণ্যময় মুখখানা দেখার সুযোগ হয়, সেদিন হবে আমার বড় ঈদ।
যা চিঠি উড়ে যা, আপুর কাছে উড়ে যা
আপুকে ছাড়া তুই চিঠি
আমার কাছে ফিরে আসবিনা।।
ইতি
তোমার পাগল ভাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




