এদিকে -সেদিকে শুধু রাস্তার মোড়ে
হৈই হৈই -রৈই রৈই- স্বপ্নডাঙ্গার ভাবুক চোখ ;
বলো ভাই সমাজতান্ত্রিকে কি স্বজনপ্রীতি নাই ?
হাটজঙ্গে খলনায়কের অভিনয় শুধু পঞ্চমুখ-
মঞ্চের চৌকাটে বলো আর কতটা গান গাই-
আমাদের তোমাদের গণতন্ত্র তো
আমের মতো পেকে গেছে ;
আমি তুমি স্বজনপ্রীতির টক মিষ্টি ঝালে
ক্ষমতায় এখন পূর্ণিমার আলো জ্বলছে !
আহা কি দুনিয়াদারিটাই যেনো কারেন্ড জালের মতো
আকার্ষণ বিকর্ষণ এক স্বজনপ্রীতির স্বজনতন্ত্র আড্ডাখানা-
নিয়মতান্ত্রিক সে তো মুখের জল ফেনা-
খুঁজচ্ছে দেখো ! স্বজনতান্ত্রিক প্রেমের ডানা,
ভাবতে কি শুধুই ভয়ভিরুক মানা -
ভেবে দেখো একটুখানি জানো প্রেমে বয়ছে জ্বালা।
১১/০৬/১৬
=======
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



