somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে বা পত্রিকায় যারা মিথ্যাচার করবে তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে কঠোর শাস্তি দেয়া হোক । ফেইসবুক ও ব্লগে বিতর্কের পর অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ‘কাবা শরিফের ইমামদের মানববন্ধনের’ একটি খবর সরিয়ে নিয়েছে দুটি ডানপন্থী দৈনিক।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০
০
০
০
০
যারা সহজ সরল মানুষগুলোকে ধর্মের দোহাই দিয়ে ভুল পথে পরিচালিক করেন তাদের প্রতি মহান সৃষ্টিকর্তাও বিরক্ত হন । এজন্যই দেখা যায় অত্যাচারী বা প্রতারকরা সাময়িক ভালো বা প্রভাবশালী হয়ে উঠলেও পতন হয় এই পৃথিবীতে অবস্থান কালেই । মিত্যুর পড়েও হয়ত এই শাস্তি তাদের ভোগ করতে হবে। আমরা যে যাই ভাবিনা কেন .... সৃষ্টিকর্তার হিসাব নিখুত । এতে কারো কোন সন্দেহ থাকার প্রশ্নই আসে না । যার প্রতিফলন আমরা দেলোয়ার হোসেন সাঈদীকে দিয়েই উপলব্ধি করতে পারে । ইতোপূর্বেও অনেকবার বলছি দেলোয়ার হোসেন সাঈদীর সম্পর্কে এ কথা বলার সাহস দেখাচ্ছি এই কারনে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে আমি খুব ভালো ভাবে চিনি ।
০
০
০
০
ত ৬ ডিসেম্বর দৈনিক আমার দেশের ৭ম পাতায় প্রকাশিত ওই সংবাদের শিরোনাম ছিল- ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’। পত্রিকাটির অনলাইন সংস্করণেও দেখা যায় সংবাদটি।

এছাড়া জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার অনলাইনেও একই সংবাদ ছাপা হয়।

খবরটি মিথ্যা দাবি করে নাসিম রুপক নামে একজন ব্লগার ব্লগ ও ফেইসবুকে প্রতিবাদ জানান। ফেইসবুকে নোট আকারে তার লেখার শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে দৈনিক আমার দেশ ও সংগ্রাম পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার’। ব্লগেও নিজস্ব আইডি থেকে একই লেখা পোস্ট করেন তিনি।

কিছুক্ষণের মধ্যেই রুপকের ওই নোট ফেইসবুকে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নোটটি শেয়ার হয়েছে ৫৮৯ বার। ব্লগে আসে প্রায় দু’শ মন্তব্য।


এই পরিস্থিতিতে দৈনিক সংগ্রাম তাদের সংবাদটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করে। তবে আমার দেশ অনলাইন সংস্করণ থেকে সংবাদটি সরিয়ে নিলেও দুঃখ প্রকাশ করেনি।

এ বিষয়ে নাসিম রুপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দেশ অনলাইন থেকে সংবাদটি সরিয়ে ফেললেও কোন দুঃখ প্রকাশ করেনি। প্রিন্ট ভার্সনের প্রকাশিত সংবাদের জন্যও কোন সংশোধনী দেয়নি।”

আমার দেশের ওই প্রতিবেদনের বলা হয়, ‘বিশ্বজুড়ে বিতর্কিত ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে গতকাল বাদ জুমা কাবার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আবদুর রহমান আল সুদাইসির নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।’

এই সংবাদের সঙ্গে আরবি ব্যানার হাতে একটি ছবিও ছাপা হয়।

এর প্রতিবাদ জানিয়ে নাসিম রুপক ফেইসবুকে লিখেন, ‘এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গুগলের সাহায্য নিলাম। গুগলে সার্চ দিয়ে ওই নিউজের ছবি সংশ্লিষ্ট অনেকগুলো সংবাদ পেলাম। সবগুলোই আরবি সাইট। আরবি বোঝার জন্য গুগল অনুবাদের সাহায্য নিলাম। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম একটা সাইটের নিউজের সাথেও আমারদেশ পত্রিকার সংবাদের কোন মিল নেই। বিশ্বাস না হলে আপনারাই ঘুরে আসুন ওয়েবসাইট গুলোতে।’

যে ছবিটি দেয়া হয়েছে সেটিও যে গত বছরের ১৮ অক্টোবর আপলোড করা হয়েছে তারও প্রমাণ দেন এই ব্লগার। প্রমাণ দিয়ে তিনি দেখিয়ে দেন, ছবিটি কাবার গিলাফ পরানোর সময় তোলা হয়েছিল।

সংগ্রামের দুঃখ প্রকাশ

এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠলে দৈনিক সংগ্রাম দুঃখ প্রকাশ করে বলে, ‘বাংলাদেশে আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শীর্ষক সংবাদটি আমাদের প্রিন্ট এডিশনের কোথাও ছাপা হয়নি। কিন্তু অসাবধানতাবশত অনলাইন সংস্কারে প্রকাশিত হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে সংবাদটি প্রত্যাহার করে নেয়া হলো। -বার্তা সম্পাদক’।


ফেইসবুকে বিতর্ক, দুই দৈনিকের খবর প্রত্যাহার
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×