somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিখে তো যেতেই হবে..... লেখার আগে ভাবছিলাম এই ইস্যূতে আমার আর কি করণীয় বাকী আছে। হিসেব করে দেখলাম একটাই কাজ এখন আমার বাকী আছে, সেটি হলো- কোন একদিন পাড়ার মুদি দোকানে গিয়ে দুইটাকা দিয়ে একটি দেশলাই কিনবো। সোজা ঘরে এসে দুই সন্তানকে বলবো- তোমরা যে দাদুদের নিয়ে গর্ব করো সেই সব কিছুই নিতান্ত মিথ্যা কথা। এই মিথ্যাচারের জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বলে নিজের হাতে জ্বালিয়ে দেবো শহীদ জয়ন্ত রায়ের ডেথ সার্টিফিকেট।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০
০
০
০
০
০
০
অনেক বিষয়েই কথা বলা বিব্রতকর। বিশেষকরে বিষয়টি যদি নিজেকে নিয়ে হয়, তাহলে বিব্রতবোধ আরো বাড়ে। তারপরেও আজ নিজের একটি বিষয় নিয়েই লিখতে চাই। আরিফ এমএসএস করছে লেখা কই? হ্যা লিখিনি প্রায় কুড়ি দিন, এতে আরিফের বিরক্ত লাগাটা স্বাভাবিক- লেখা কই এসএমএসটাও যৌক্তিক। হ্যাঁ আরিফ, লেখা আছে। লেখার বিষয় আমি নিজে।


এক ধরণের ক্লান্তি থেকে একটি বিষয় আজকে সামনে আনতে চাই- সেটি হলো, সাধারণ সহনাগরিকেরা আমাকে খুবই ভাগ্যবান মনে করেন। কারণ গত কয়েক বছর টানা একটা রাজনৈতিক টকশো উপস্থাপনার ফলে আমার ভালোই পরিচয় আছে দেশের দ্বিদলীয় রাজনীতির শক্তিশালী মানুষগুলোর সঙ্গে। প্রতি রাতে তাদের সঙ্গে একঘন্টা করে সময় কাটাতে কাটাতে অনেকের সঙ্গেই সম্পর্কটা হয়ে গেছে কাছের মানুষের মতো। শুধু টকশো না, এর রাইরেও কারণে অকারণে কুশল বিনিময়ের ঘটনাও ঘটে। আমার মতো তুচ্ছ মানুষকেই দেশের অনেক প্রভাবশালী বেশ গুরুত্বও দেন। যাই হোক এবারে মূল প্রসংগে যাই।


পাঠক এবারে আমার নিজের গল্প শুনুন, আমার পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে থেকে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেছেন। রাজনৈতিক বন্দী হিসাবে কারাগারে কাটিয়েছেন প্রায় ২০ বছর। মুক্তিযুদ্ধ চলাকালে তার ভাই জয়ন্ত কুমার রায় ১২ এপ্রিল পাবনা শহরে পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের সহযোগিদের হাতে নির্মম ভাবে শহীদ হন। পরবর্তীতে স্বাধীন দেশে হঠাৎ করেই শহীদ জয়ন্ত রায়ের সকল জমি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত করে পাবনার জেলা প্রশাসন। সেই সময় থেকেই আমরা পারিবারিকভাবে এই বিষয়ে আবেদন নিবেদন করে আসছি। এই আবেদন নিবেদনের ধারাবাহিকতায় আমরা ২০০৭ সালের ১৫ এপ্রিল এ বিষয়ে একটি লিখিত আবেদন করি। বিষয়টি আমলে নিয়ে তৎকালীন সময়ে তদন্ত করা হয়। তদন্তে উঠে আসে সঠিক তথ্য। প্রতিবেদনে বলা হয়, জয়ন্ত রায়ের রেখে যাওয়া সম্পত্তি অর্পিত সম্পত্তি নয়।

২০০৭ সালের ১২ জুন সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে শহীদের উত্তরাধিকারীদের কাছে সম্পত্তি হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। স্থানীয় প্রশাসন এ কাজ শেষ করার জন্য সরকারের কাছ থেকে ষাট দিন সময় চান; কিন্তু পরবর্তীতে এই সম্পত্তি হস্তান্তর করা হয়নি।

শেষ পর্যন্ত আমরা বিষয়টি সুরাহার জন্য উচ্চ আদালতে যাই। আদালত শহীদের সম্পত্তি কেন উত্তরাধিকারদের বুঝিয়ে দেয়া হচ্ছে না তা জানতে চেয়ে গত বছরের ৪ জুন জেলা প্রশাসকের প্রতি রুল দেন। একই সঙ্গে আদালত উক্ত সম্পত্তি অর্পিত তালিকা থেকে সাময়িক স্থগিতের ঘোষণা করে। কিন্তু অজ্ঞাত কারণে জেলা প্রশাসক এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও রুলের কোনো জবাব দেননি, এবং এই জমিতে একের পরে এক স্থাপনা নির্মাণ হলেও প্রশাসন নীরব। শেষ পযন্ত নিজেই পরিচয় দিয়ে ফোন করেছি পাবনার জেলা প্রশাসনের কাছে, তিনি আমার সঙ্গে খুবই সুন্দর ব্যাবহার করেছেন। যখন তাকে প্রশ্ন করেছি- উচ্চ আদালতের নিষেধ থাকার পরেও কেন একজন শহীদের জমিতে অবৈধ নির্মাণকাজ চলছে? তখন তিনি আর সেই প্রশ্নের উত্তর দেননি। অন্য কোন প্রসঙ্গের অবতারণা করে ফোন রেখে দিয়েছেন।

এই বিষয়টি নিয়ে অনেক অনেক বার কথা বলেছি, যোগাযোগ করেছি সরকারের (শুধু বর্তমান সরকার নয়-অতীতেরও বেশ কয়েকটি সরকার) বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাছে। দরখাস্ত করতে করতে প্রায় ফুরিয়ে গেছে প্রিন্টারের কালি। না-আমি কোন সমাধান পাইনি, উচ্চ আদালতের রুলের পরবর্তীতে কোন জবাব না দিয়েও বেশ আরামে আছে প্রজাতন্ত্রের কর্মচারিরা। আর আমি শুনছি বিভিন্ন মাপের হুমকি। নিজের ভুল আর পরিস্থিতি মিলিয়ে নিজের শহর পাবনা এখন হয়ে গেছে মানচিত্রের অপর পাড়ের কোন দেশ। যেখানে যেতে হয় স্বপ্নে- বাস্তবতায় নয়। প্রতিটি ছুটিতে সবাই যখন ঘরমুখী হয়, আমি তখন হই এ্যলবামমুখী। ছবিতে দেখি আমার শহর- আমার স্বজন।

অনেকদিন ধরেই নিজের প্রাপ্য অধিকারের জন্য লড়াই করেছি, ধর্ণা দিয়েছি অনেক ক্ষমতাবানদের দরজায়। রাস্তার ভিক্ষুকের মতো হাত পেতে থেকেছি শহীদ স্বজনের নাম মুক্তিযোদ্ধার তালিকায় তোলার জন্য। যে সামান্য বেতনে চলি সেখান থেকে অর্থ খরচ করে মামলার তদবির করেছি। কিন্তু ফলাফল শূন্য। আমি চারপাশে অনেক মানুষের বাগাড়ম্বর শুনি- মুক্তিযুদ্ধ নিয়ে দেখি চেতনার ছড়াছড়ি। দেখি অনেকেই বেশ ভালোই থাকে শুধুমাত্র ’৭১ কে অবলম্বন করে। কিন্তু মাঝখানে আমিই আছি বিপদে- নিজের প্রাপ্য চাইতে গিয়ে দাঁড়িয়ে আছি এমন এক খাদের কিনারে- যেখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না। সেই কারণেই তীব্র বিরক্তি নিয়ে লিখছি এই লেখাটি। লেখার আগে ভাবছিলাম এই ইস্যূতে আমার আর কি করণীয় বাকী আছে। হিসেব করে দেখলাম একটাই কাজ এখন আমার বাকী আছে, সেটি হলো- কোন একদিন পাড়ার মুদি দোকানে গিয়ে দুইটাকা দিয়ে একটি দেশলাই কিনবো। সোজা ঘরে এসে দুই সন্তানকে বলবো- তোমরা যে দাদুদের নিয়ে গর্ব করো সেই সব কিছুই নিতান্ত মিথ্যা কথা। এই মিথ্যাচারের জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বলে নিজের হাতে জ্বালিয়ে দেবো শহীদ জয়ন্ত রায়ের ডেথ সার্টিফিকেট। যে সার্টিফিকেটে লেখা আছে তিনি পাকিস্তানীদের হাতে নিহত হয়েছেন। তারপরে একই আগুনে পোড়াবো আমার পিতার প্রতিকৃতি- শুনেছি এই লোকটি নাকি মুক্তিযুদ্ধের সময়ে করিমপুর শিকারপুর ক্যাম্পের পরিচালক ছিলেন। ২০ বছর এই দেশের জন্যে জেল খেটেছেন, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম সশস্ত্র অভ্যুত্থান করেছেন ১৯৫০ সালে রাজশাহী জেলখানায়। আমি এই কাজটি করতে চাই, কারণ বিরক্তির শেষ সীমানায় পৌঁছে এখন আর কিছুই ভালো লাগছে না।

লেখক-অঞ্জন রায়, একটি বেসরকারী টেলিভিশনে কর্মরত।
[email protected]
CLICK HERE
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×