somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সনাতন ধর্ম প্রথা এবং বিজ্ঞান । পর্ব -২

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্রাট আকবর এই উপমহাদেশের দুই বৃহত্তম সম্প্রদায় হিন্দু-মুসলমানের মিলনের জন্য বিশেষ চেষ্টা করেছিলেন সম্রাট আকবর মন্ত্রী বীরবলকে বলেছিলেন-"তোমরা বল স্রষ্টা মানুষ হয়ে আসেন জীবজগতের মঙ্গলের জন্য । কিন্তু তিনি তো প্রেরিত পুরুষ প্রেরণ করেই তা সমাধা করতে পারেন, তাকে ক্ষুদ্র মানুষ হয়ে আসতে হবে কেন ? বীরবল তক্ষুনি উত্তর না দিয়ে এই অবতার তত্ত্ব বোঝানোর জন্য সময় চেয়ে নেন সম্রাটের কাছে । বিকেলে আকবর পরিষদ বর্গ নিয়ে নৌকা করে যমুনা বিহার করতেন । একদিন আকবর দেখলেন তাদের নৌকা থেকে কিছুটা দূরে আরেকটি নৌকায় তার ছেলে এবং বীরবল । হঠাৎ লক্ষ্য করলেন সেই উত্তাল তরঙ্গিত মাঝ যমুনায় তার শিশু সন্তানকে ফেলে দিলেন । দেখা মাত্রই আকবর ছেলেকে বাঁচাতে মাঝ যমুনায তৎক্ষনাত নিজেই ঝাঁপিয়ে পড়েন ।পরে ছেলেকে তোলা হলে দেখা গেলো ছেলে নয় ছেলেরই অবিকল এক মূর্তি । তখন ক্রাধান্বিত হয়ে সম্রাট বীরবলকে হত্যা করতে উদ্ধত হলে বীরবল বিনম্র কন্ঠে বললেন-: আমাকে হত্যা করার আগে দয়া করে শুধু একটি প্রশ্নের উত্তর দিন, আপনার পাশে এত পরিষদবর্গ থাকা সত্ত্বেও আপনি নিজে কেন ঝাঁপিয়ে পড়লেন ? সম্রাট বললেন তুমি বলছ কি, আমারই চোখের সামনে আমার নিজের সন্তান ডুবে যাচ্ছে আর আমি ঝাঁপিয়ে পড়বো না ? তখন বীরবল বলেছিলেন, স্রষ্টাও যখন দেখেন তাঁর প্রিয় সৃষ্টি তাঁরই চোখের সামনে অতলে তলিয়ে যাচ্ছে তখন তিনিও পাগলের মত নিজেই ঝাঁপিয়ে পড়েন ।" তিনি যে প্রেমময় । নিজে অবতার হয়ে আসার ভিতর দিয়েই তার পরমপ্রেমময় সত্তা পরিপূর্ণভাবে সার্থক হয়ে ওঠে । জগতের সমস্ত রূপরস, অমৃত সৌন্দর্য মাধুর্যে উৎসমূল তিনি । তিনি যদি স্বয়ং রূপময় হয়ে না আসেন তাহলে ভক্তপ্রেমী সাধকের কাছে তাঁর ভক্তবাঞ্ছা কল্পতরু নাম মিথ্যা হয়ে যায় । কারণ প্রেমী সাধকের কাছে তার প্রেমাস্পদকে দেখার তৃষ্ণা চিরকাল অফুরন্ত থেকে যায় । সনাতন ধর্মমতে র্নিগুন নিরাকার স্রষ্টার উপাসনার চেয়ে স্বগুন সাকার রূপময় অবতারের উপাসনাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে । আর সেই অবতার যুগে যুগে যুগোপযোগী হয়ে আসেন । তাঁর দেহান্তর হলেও তিনি চিরজীবন্ত চিরজাগ্রত । তাঁর দেহান্তর হলে তাঁর মূর্তি সামনে রেখে তাঁকে জীবন্ত জাগ্রত জ্ঞানে উপাসনা করে থাকেন হিন্দুরা । প্রেমের এই নিবির নিগূঢ় অনুভূতিময় অন্তর্নিহিত তাৎপর্যকে অনুধাবন করতে না পেরে মূর্তিপূজার বাহ্যিক রূপ দেখে হিন্দুদের পৌত্তলিক বলে অবজ্ঞা করা হয় । স্বামী বিবেকানন্দ বলেছেন-
"পূতুলপূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া
মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হ'য়ে যায় আত্মহারা ।"
ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন-
"মাটির আতাফল দেখলে সত্যি আতাফলের কথা মনে পড়ে ।" ....চলবে.....
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×