somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই হরতালের দায় কার?

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী কাল থেকে শুরু হবে ৭২ ঘন্টার হরতাল, হয়তো আবারো ঘোষনা হলে বেড়ে যাবে এই ক্ষণ। কিন্তু কথা হচ্ছে এই হরতালের দায় কার?

প্রথমত আমি(ভাবনা একান্তই আমার) এর দায়ভার সম্পুর্ণ সরকারকে দিব। কারণ সরকার বিএনপিকে এমন ভাবে রেখেছে যেন তারা হরতাল দিতে বাধ্য হয়। যখন রাস্তায় মানুষ নির্বিঙ্ঘে চলাচল করছিল তখন তাদের অনেকেই মাইক হাতে বলেছে "বিএনপি সম্পুর্ণ ভাবে ভেঙ্গে গেছে, সরকার পতন দুরের কথা তার রাস্তায় নামতেও ভয় পায়।" বিএনপিতো একটি দল, আমার কোন সহপাঠী আমায় এভাবে বললে, সেটা যাই হোক তা করার একটা পদক্ষেপ আমি নিতামই(বিএনপি ও আওয়ামী-লীগ দুইদলকেই সহপাঠী ধরা যেতেই পারে)।" তাহলে বিএনপি কী কারনে ঘরে বসে থাকবে?

৫ই জানুয়ারী নির্বাচন
বিএনপি ও আওয়ামী-লীগ আমাদের দেশের বড় দুই রাজনৈতিক দল। তাই কোন একজনের ছাড়া একটি জাতীয় নির্বাচন শুধু এখনই নয় আগেও গ্রহনযোগ্যতা পায়নি আর ভবিৎষতে ও কখনো পাবে না। বিএনপি কেন আসেনি তার দায়ভার সরকার নেবে না ভাল, কিন্তু তাদের মৌলিক অধিকার আন্দোলন তা কখনোই কেউ কেড়ে নিতে পারে না।

দয়া করে আপনারা কিছু বলার আগে ১৯৯৬ এ পত্রিকাগুলো একটু ঘুরে আসবেন। সেই সময় আন্দোলনও কিন্তু একই কারনে ছিল, তবে দলল ছিল বর্তমান সরকার। তবে এখন আন্দোলন বন্ধ হবে কেন?

আমার কিছু প্রশ্ন
মাঝে মাঝে কিছু পোস্টে আমাদের ব্লগার ভাইদের মাঝে কয়েকজন খারাপভাষা ব্যব হার করে মন্তব্য করেন। তাই খারাপ ভাষা ব্যব হারের আগে নিচের প্রশ্নগুলোর উত্তর দেবেন বলে আশা করি
গত ডিসেম্বরে গাজীপুরে সমাবেশ ডেকেছিল বিএনপি, সমাবেশ স্থানেরও অনুমতি পেয়েছিল প্রতিষ্ঠানটির কাছ থেকে। প্রশাসনের অনুমতি না মেলার কোন কারণ ছিল না, কিন্তু কী হলো? আসলেই কী আওয়ামী-লীগের সমাবেশের কোন ইচ্ছা ছিল?
আওয়ামী-লীগও সেদিনই সমাবেশ ডাকল। দেখানো হলো, পরিস্থিতি খারাপ হতে পারে, কেউ সমাবেশ করতে পারবে না, ১৪৪ধারা।

৫ই জানুয়ারী, কারো গনতন্ত্র প্রতিষ্ঠা আবার কারো হত্যা দিবস। ঢাকা শহর কবরের মতো সাড়ে তিনহাত জায়গা নয় যে, দুই দলকে সমাবেশ করতে জায়গা দিতে কষ্ট হবে। সরকারের মতে সব কুকর্মই বিএনপি-জামায়াতের, তাহলে তো সেদিন শুধু একটি সমাবেশকেই পাহারা দিলেই হতো! আপনাদের কেউতো দেশের কোন ক্ষতি করত না, করতেই পারে না। তাই না?

আবারো ১৪৪, সকল সমাবেশ নিষিদ্ধ। সরকারের অনেক দায়িত্ববান কে দেখা গেল সংবাদ মাধ্যমে। কী মধুর কথা, তারা কোথাও কোন সমাবেশ করছে না, কোন মিছিল করছে না, কোথাও কোন শ্লোগান নেই। আপনারা কী দেখেছেন জানিনা, তবে আমি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যানারসহ শীর্ষনেতাদের শ্লোগান দিতে দেখেছি। তবে কী সেদিন বিএনপি-জামায়াত আওয়ামী-লীগের ব্যানারে রাস্তায় ছিল?

রাস্তা শুধু গাড়ী চলাচলের জন্য। ১৪৪ধারা হলেতো কেউ রাস্তায় বসে শ্লোগান দেবার কথা নয়? তবে সে(৫ই জানুয়ারী) দিন যারা রাস্তা দখল করে জন গনকে নিরাপত্তা দিচ্ছিল তারা কারা?

আমাদের মায়া সাহেব বললেন, খালেদা নিজের বাসার কাজ ফেলে রাখেন আর কিছু হলেই কাজের জন্য বালুর ট্রাক ইটের ট্রাক এনে নিজেই নিজের রাস্তা আটকে রাখেন। হতে পারে কিন্তু চালকদের কথাা কী কেউ সংবাদ মাধ্যমে দেখেছিলেন?(কেউ যদি মায়া সাহেবের কথা সত্য মনে করেন তাই আর কী)

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, "খালেদা অবরুদ্ধ নন, তিনি চাইলেই নিজের বাড়ী যেতে পারেন।" কেন শুধু বাড়ি যাবারই অনুমতি পাবেন?

গতকাল নৌমন্ত্রীর ঘোষনার পরই, আজ খালেদার কার্যালয়ের বিদুৎ সংযোগ, পানি সংযোগ বন্ধ। তবে কী তিনি নতুন করে বিদুৎ ও পানি মন্ত্রীর পদ পেলেন?

সরকারের বিভিন্ন মহল থেকে আগামী পরশু থেকে শুরএসএসসি পরীক্ষার জন্য অবরোধ ও হরতাল তুলে নেবার জন্য খালেদাকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু সরকারের এমন কোন আচরণ কী দেখাতে পারবেন, যে জন্য এই অবরোধ বা হরতাল তুলে নেওয়া যেতে পারে?(আমিও হরতালের পক্ষে নই)

আর জনাবা খালেদা
আপনি শুধু শুধু এমনটি করবেন না। যদি একান্তই আন্দোলনের ইচ্ছা থাকে তবে রাস্তায় নেমে আসুন, আন্দোলনের ডাক দিন। আপনি গ্রেফতার হবেন না কী হবে সেটা পরে। ঘরে বসে আন্দোলন চালিয়ে যাব বলে কিছু নিরপরাধ মানুষকে মারবেন না। তারা রাস্তায় গাড়ী নিয়ে নামে কারণ তার প্রতিদিনের আয়ের উপরই ঘরে মানুষগুলো ছা-পোষার মতো বেচে আছে। নামলে রাস্তায় আসুন, নিজের না হয়ে জনগনের কথা ভাবুন। তারা যদি আপনার পাশে থাকে তবে কোন জেলই আপনাকে আটকে রাখতে পারবে না। কিন্তু দোহাই লাগে এমনভাবে কর্মসুচি চালাবেন না, তাতে হয়তো আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন বটে, কিন্তু ক্ষতি সামলে উঠতেই আবার নির্বাচনের সময় এসে যাবে।

নিজে আরামে থেকে অন্যদের মরতে বা মারতে নির্দেশ দেবেন না। হয়তো বলবেন, কার্যালয়ে আরামের কী? কিন্তু জানেন, যারা আজ হাসপাতালে দগ্ধ হয়ে পড়ে আছে, তারা কী আরামে কী পাচ্ছে?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×