somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার অভিজিৎ হত্যা ও আমার কিছু মতামত

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই ব্লগার অভিজিৎ এর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সামুতে আমার ব্লগিং জীবন তিন বছরের বেশী। প্রথম দিকে শুধু পড়েই যেতাম, কিছু ভাল লাগত আর কিছু খরাপ। আমার প্রথম নিক আমার নামেই ছিল, যার বানানে কিছুটা ভূল করেছিলাম। সেই নিক নিয়েই কাটিয়েছি দুইটি বছরেরও বেশী, তখন সামুতে মডারেটরও কম ছিল আর এতো সহজেই কারো পোস্টে মন্তব্য করতে দেয়া হতো না। যাই হোক আমার বর্তমান নিক নিয়ে সবমিলিয়ে ভালই আছি।
১
আমার মতে ব্লগ মানেই নিজের মতামত লেখার এক জায়গা, এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারে। আমার লেখাই অনেকের ভাল লাগেনা, টাই বলে কী? তবে যারা লিখেন তাদের ভাবা উচিত, তিনি ছাড়াও অনেক মানুষ নিয়ে এই পরিবার। বল্গার অভিজিৎকে আমি চিনি না, তার লেখাও কখনো পড়েছি বলে মনে হয় না। আমি সামু বাদে অন্য অনেক ব্লগে নিবনদ্ধিত থাকলেও সেগুলোতে একবারেই অনিয়মিত। তাই হয়তো তার লেখা পড়া হয়নি। তার মৃত্যুর প্রথম কারণ হিসাবে আপাতত দাড় করানো হয়েছে তার নাস্তিকতাকে। মানুষ মাত্রই তার নিজ মত প্রকাশের অধিকার আছে। আমি নাস্তিক হব না আস্তিক হব তা একান্তই আমার। কিন্তু কারো ধর্মে আঘাত হানা আমার উচিত নয়। শুনেছি তিনি নাকি মহানবী (স: ) কে নিয়ে কটুক্তি করেছেন, নানা কথা বলেছেন। আসলেই কথাটা কতোটা সত্য তা জানি না, তবে যদি তা করেই থাকেন তবে এটা তার কখনোই উচিৎ হয়নি। কিন্তু যারা ধর্মের নামে মেরেছে, তাকে হত্যা করেছে তারা কী ঠিক করেছে?

ইসলাম এমন একটি ধর্ম, যা কোন প্রকার সহিংসতাকে সমর্থন করে না। মনে রাখবেন মহানবী (স: ) এর যুগে বর্তামনের চেয়ে বেশী নাস্তিক ও বিধর্মী ছিল। তখনতো এমন ঘটনা ঘটেনি। আজ দেশে কিছু হলেই মৌলবাদের কথা বলা হয়, কিন্তু কেন?
বলা হয় নানা ব্যক্তির কথা, এবার বলা হয়েছে সাফী সাহেবের কথা। কিন্তু ইসলামে কী এমন কোথাও লেখা আছে যে আল্লাহ ও নবী মুহাম্মদ ছাড়া কাউকে অনুসরণ করা যাবে। যদিু তাই হয়, তবে কী কারণে আপনারা মৈলবাদীতাকে দোষারপ করবেন?
কোন ব্যক্তিকে দিয়ে ইসলাম কে সমালোচনা করা যায় না, এটা ৭১ এর ইতিহাস নয় যে সরকার বদলের সাথজে বদলাবে। ইসলাম জানতে হলে, কুরআন পড়ুন, সহীহ হাদিস পড়ুন। আল-কুরআন এমন এক কিতাব, যেখানে সকল সমস্যার সমাধান আছে, আগে কুরআন পড়ে বুঝিন তারপর ইসলাম নিয়ে বলুন। সবার কাছে অনুরোধ, লাদেন, রাজাকার বা জামায়াত কে দেখিয়ে ইসলাম বলবেন না।

২
এখনো পর্যন্ত ঘটনার সাথে জড়িত কে তাই মিলল না, অথচ সবারই আঙ্গুল ইসলাম পন্থী দলগুলোর প্রতি। যদি আসলেই মানুষের মনে এতো ইসলামের প্রতি ভালবাসা থাকত তবে আজ মসজিদে নামাযের সময় জামায়াত করতে কারো জন্য অপেক্ষা করতে হতো না।
আমাদের লতিফ সিদ্দিকও কিছুদিন আগে মহানবীকে নিয়ে কথা বলে বিতর্কিত হয়েছেন, কই তার প্রতিতো এমন কোন খিছু ছিল না। তবে আপনারা কীভাবে নিশ্চিন্ত হলেন কাজটা মৌলবাদীদেরই?

হতেও পারে, তবে এজন্যতো সবারি কিছুক্ষন অপেক্ষা করা উচিত।

সর্বশেষে ব্লগার অভিজিৎ হত্যার বিচার চাইছি। হত্যাকারী যেই হোক, সামনে আসুক।
**ভাল থাকুন ও ভাল লিখুন-আপনার ব্লগিং জীবন সুন্দর হোক**

সকল প্রকার মন্তব্য গ্রহনযোগ্য, তবে খেয়াল রাখবেন তা যেন শালীল ভাষায় হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×