কৃষ্ণচূড়ার গাছে দেখ লাল সবুজের বিয়ে
বুকটা ভারা গর্ব আমার বাংলা ভাষা নিয়ে ।
বসন্তেরই উচ্ছ্বাসে আছ গাছে গাছে ফুল
পলাশ শিমুল ফুটে আছে বুলবুলি খায় দোল ।
ঐ যে দেখ রক্তমাখা নিশানটা দোলে
শহিদদেরই রক্ত যেনো লেগে আছে ফুলে ।
বাংলা আমার হৃদয় চাওয়া স্বপ্ন তাকে ঘিরে
বাংলা আমার ছন্দ আঁকা মানিক মুক্ত হিরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



