এই নাও আমার নদীতে তরী ভাসাও
ছন্দ থাকুক বা না থাকুক একটু এগিয়ে যাও।
তোমার সুখ নদীর কাছে ইচ্ছে হলে চেয়ে নিবে
আমার কাছে দৈন্যতা আছে চাইলে একটু প্রেম পাবে।
আমার সমুদ্রে অনুপ্রাসের বসবাস বেড়েছে খুব
থাকতে তুমি চাও যদি আবার দিতে হবে একটি ডুব।
ঢেউয়ের তালে সমুদ্রটায় নাওটা যেমন দুলে
এমনি করে নদীটা ও আমায় একদিন যাবে ভুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


