somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৮ সালে চলে গেলেন যে বিখ্যাতরা

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাই তো চলে যায়। কারো কথা মানুষ মনে রাখে কারো রাখে না। কিন্তু যারা পৃথিবী নাড়া দিয়ে গেছেন তাদেরকে মানুষের স্মরণ করতেই হয়। এমনই কিছু মানুষকে পৃথিবী হারিয়েছে ২০১৮ সালে।

২০১৮ সালে বিশ্ব হারিয়েছে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, কথাসাহিত্যিক স্যার ভি এস নাইপল, পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীসহ বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যক্তি। জনপ্রিয় লেখক ও রাজনীতিবদসহ অনেক বিশিষ্টজন মারা যান গত বছর।

শুরুটা ২৬ জানুয়ারি কলকাতা বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যু দিয়ে। পদ্মশ্রী উপাধি পাওয়া ৮৫ বছরের এই অভিনেত্রী মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে।

গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আজীবন সোচ্চার পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর মারা যান ১১ ফেব্রুয়ারি। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের গন্ডি পেরিয়ে জয় করেন বাংলাদেশ ও ভারতের লাখো মানুষের মন।

একই মাসের ২৪ তারিখে মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৫৪ বছরের বলিউড কুইন। পদ্মশ্রী উপাধি পাওয়া এই অভিনেত্রী কাজ করেন সাদমা, চাঁদনি, লামহে, মিস্টার ইন্ডিয়ার মতো অসংখ্য সুপারহিট সিনেমায়।

মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বা বিগ ব্যাং থিওরির অন্যতম প্রবক্তা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মারা যান ১৪ মার্চ। ৭৬ বছর বয়সে ক্যামব্রিজের বাসায় মারা যান তিনি।

৮৫ বছরের প্রখ্যাত কথাসাহিত্যিক স্যার ভি এস নাইপল মারা যান ১১ আগস্ট। ৫০ বছরের সাহিত্যচর্চায় উপন্যাস, ভ্রমণকাহিনি, আত্মজীবনীসহ কৌতুক ঊপন্যাসও লিখেন সাহিত্যে নোবেলজয়ী এই লেখক।

১৬ আগস্ট মারা যান ৯৩ বছরের ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার স্বীকৃতিস্বরূপ, ২০১৫ সালে তাকে 'মুক্তিযুদ্ধ সম্মাননা' দেয় বাংলাদেশ সরকার।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ১৮ আগস্ট মারা যান। মানবতার পক্ষে কাজ করে শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্ব সুইজারল্যান্ডে ৮০ বছর বয়সে মারা যান।

নিউমোনিয়া ও বার্ধক্যজনিত কারণে ১২ নভেম্বর মারা যান ৯৫ বছরের কিংবদন্তী কমিকস লেখক, স্ট্যান লি। কমিক বিশ্বে বিশেষ অবদানের জন্য, 'ফাদার অব পপ কালচার' নামেও পরিচিত ছিলেন তিনি।

একই মাসের ৩০ তারিখে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বার্ধক্যজনিত কারনে নানা রোগে ভুগে হিউসটনে ৯৪ বছর বয়সে মারা যান তিনি।

বছরের একেবারে শেষ দিকে, ৩০ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান ভারতের বিখ্যাত চলচ্চিত্রের অন্যতম পরিচালক মৃণাল সেন।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×