somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দখল

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেতে আছি আমিও আহা মেতে আছে সবে
মেতে আছে সবাই নিদারুণ দখলের উৎসবে!
দখলের খেলায় যেনো মেতে আছে প্রতিক্ষণ
এই প্রকৃতি আর সমাজ সংসার জীবন!

সূর্যের বিদীর্ণ আলো’কে দখল করে নেয় রাতের আঁধার
রাত আবার দখল হয়ে যায় প্রভাতের কাছে!
বর্ষার মেঘমালা দখল করে আসে শীতের শিশির,
শীতের নেকাব ছিঁড়ে ফেলে তখন গ্রীষ্ম প্রবল হাসে...

নদী দখল হয়ে যায় ক্ষমতার কালো থাবায়
জমিজমা দখল হয় ভূমিদস্যুর গ্রাসে..
ফুটপাত রাজপথ পার্ক দখল হয় সামান্য বখরায়
ন্যায়নীতি দখল হয় হীন স্বার্থের ত্রাসে!

আমার শৈশব দখল করে ঘরময় হাঁটে আমার সন্তান,
আমার পিতাকে নির্বাসনে দিয়ে আমি দখল করে নিই
তার কর্মের আসন! যখন আমার সন্তান বসবে এই চেয়ারে,
অসহায় আমি হেঁটে হেঁটে চলে যাবো মৃত্যুর দুয়ারে!


সবকিছু দখল হয়ে যায় সময়ের নোনাজলে
জীবন ফুরায়ে গেলে দেহ দখল হয় মাটি অথবা চিতার আগুনে!
স্বপ্ন কি দখল হয়? প্রভু স্বপ্ন কি দখল করে কিছু?
জানি না আমার স্বপ্নেরা ঠাই পাবে কার বুকের পাঁজরে!

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×