নীরব নির্জন বা তিরোধান স্বপনে
অচল জলধি কিংবা সচল জলে
এই প্রণোদিত জীবনের প্রতিপলে
অযাচিত কষ্ট নিস্পলোক আস্ফালনে
ধরায় যতবার তাকায় মুখ তুলে
কিছুনয়, শুধুই তোমাকে পড়ে মনে
শুনি তোমার পদধ্বনি নিতি পবনে
ভাবি তুমি এলে সুখ ভরে দিলে প্রাণে
কিন্ত তুমি আসনা ভালবাসনা মোরে
আসে বাঁধভাঙ্গা বর্ষা দুটি আখিঁপাতে
হত হৃদয় কুঞ্জ, হতাশা নেয় জুড়ে
যন্ত্রণা হৃদয়ে জ্বলে , মোরে নিঃস্ব করে
ব্যাকুল বিবাগী হয়ে ঘুরি পথে পথে
সদ্য সমায়ত সময়ের কাছে হেরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
