somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে হাইকর্টে রীটে

২৮ শে জুন, ২০০৯ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুড়িগ্রামে শিক্ষিকাকে অশ্লিল গালি দেয়া
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে হাইকোটে রীট
অপসারণে দাবিতে শিক্ষকদের মৌন মিছিল


কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ প্রধান শিক্ষিকাকে অশ্লিল ভাষায় গালি দেয়ার প্রতিবাদে ঐ শিক্ষা কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবীতে আন্দোলন অব্যাহত রয়েছে। ঐ শিক্ষাকর্মকর্তার বিরুদ্ধে হাইকোটে রোববার একটি রীট করা হয়েছে। এছাড়াও বিকেলে শিক্ষকরা জেলা সদরে মৌন মিছিল করেছে। শিক্ষকরা জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে। তারা কালেক্টরেট চত্বরে সমাবেশ করে ওই কর্মকর্তাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। অভিযুক্ত কর্মকর্তাকে শিক্ষা বিভাগ থেকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হয়েছে।
অপরদিকে হাইকোর্টের এ্যাডভোকেট সালাউদ্দিন দোলন রোববার বিকেলে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্টের বিচারপতি এস মাহামুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী সমন্বয় বেঞ্চ্র শিক্ষা সচিবকে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। শিক্ষা সচিবকে দেয়া নির্দেশে বলা হয়, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবেনা তা আগামী চার সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
রোববার বিকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মৌন মিছিল করে প্রথমে জেলা প্রশাসক ও পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় জেলা প্রশাসক মো; আসাদুজ্জামান জানান, এ ধরণের কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি জানিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান জানান, অভিযুক্ত কর্মকর্তাকে রোববার শোকজ করা হয়েছে। এছাড়াও মহা-পরিচালকের নিকট লিখিত ভাবে জানিয়েছি।
উল্লেখ্য বৃহস্পতিবার সদর উপজেলা অডিটরিয়ামে উপবৃত্তি সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালে আত্মারাম বিশ্বেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা আরজুমা হককে অশ্লিল ভাষায় গালি দিলে ওই শিক্ষিকা অপমান সইতে না পেরে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার গাড়িতে সদর হাসপাতালে পৌঁছে দেন। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবীতে বিভিন্ন নারী, পেশাজীবী সংগঠন ও শিকরা ৩ দিন ধরে মিছিল, সমাবেশ ও মানববন্ধনসহ আন্দোলন করে আসছেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×