কুড়িগ্রামে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায়
গৃহবধুর মৃত্যুর অভিযোগে শহরে তোলপাড়
কুড়িগ্রাম শহরের `কুড়িগ্রাম ক্লিনিক' কর্তৃপক্ষের অবহেলায় বানেছা বেগম বেবি নামের গর্ভবতী গৃহবধুর মৃত্যুর ঘটনা নিয়ে শহর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। জনরোষের ভয়ে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘরি করে ভ্যান ভাড়া করে লাশ পাঠিয়ে দিলেও সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে পৌছে নি বেবির লাশ।
বেবির পরিবারের অভিযোগে জানা গেছে, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের লোকমান মিস্ত্রীর ছেলে নুরজামালের সাথে ৯মাস আগে বিয়ে হয় পাশ্ববর্তী পশ্চিম কালু ডাঙ্গা বাবুল মিয়ার কন্যা বানেছা বেগম বেবির। ৪ মাস আগে গৃহবধু বেবি অন্ত:সত্বা হয়ে পড়ে। স¤প্রতি বেবির গর্ভপাত ঘটানোর জন্য কবিরাজী চিকিৎসা গ্রহন করে তার শ্বশুর বাড়ির লোকজন। এতে প্রচুর রক্তরক্ষণ শুরু হলে তার শ্বশুরবাড়ির লোকজন রোববার ভোররাতে বেবিকে `কুড়িগ্রাম ক্লিনিকে' নিয়ে আসেন। ডিএনসি করার কথা বলে কিনিক কর্তৃপ তাকে ভর্তি করায়। তবে কিনিক কর্তৃপ ডিএনসিসহ চিকিৎসা সেবা দিতে টালবাহানা শুরু করে। এতে রোগির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। দু'দিন পর মঙ্গলবার সকাল ১১টার দিকে বেবিকে ডিএনসি করার জন্য অপারেশন থিয়েটারে নেয়ার কিছুন পর তার মৃত্যু ঘটে।
মৃতের বাবা বাবলু ও মা বিউটি বেগম অভিযোগ করেন, চিকিৎসক সময়মত অপারেশন না করায় তাদের মেয়ে মারা গেছে। রক্ত পরীার নামে তাদের দু'জনকে বাইরে পাঠিয়ে বেবির শ্বশুরকে ভুল বুঝিয়ে লাশ সরিয়ে ফেলা হয়।
এদিকে ক্লিনিকের মালিক শামসুল হক সুমন মিয়া জানান, রোগী ভর্তির পর থেকে রক্তের প্রয়োজন জানানো হলেও রক্তের ব্যবস্থা করতে পারেনি তারা। এমনকি রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে তারা হাসপাতালে রেফার্ড করলেও তারা রোগী নিয়ে যাননি। এ কারণে মঙ্গলবার আমার স্ত্রী জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার (সিপি) ডা. নাসরিন ঐ রোগির ডিএনসি করার উদ্যোগ নেয়ার সময় তার মৃত্যু হয়।
তবে রেফার্ড করার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ক্লিনিক মালিক শামসুল হক সুমন।
অপরদিকে থেতরাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমিন জানান, বিকেল সাড়ে ৭টা পর্যন্ত বানেছা বেগম বেবির লাশ গ্রামে পৌছে নি।
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।