somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধা আর গান-একাকার

০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধা আর গানে
একটি সন্ধ্যা কুড়িগ্রাম শিল্পকলার


`আমারে বানাও ফের তোমার নাহান
তোমার নাহান ঋজু স্বাস্থ্যবান হিয়া,
আমারে বানাও শুদ্ধ-
স্বপ্ন-জাগানিয়া...'

এমন শ্রোদ্ধাবোধ আর পরবর্তী প্রজন্মের আলোকিত স্বপ্নময় আকাঙ্ক্ষা নিয়ে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রবীণ নাট্যব্যক্তিত্বকে সম্মাননা ও একক সংগীত সন্ধ্যা `নব আনন্দে জাগো' অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে কুড়িগ্রামের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব নটরাজ আব্দুস সালামকে সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদানের জন্য ক্রেষ্ট তুলে দিয়ে সম্মান জানানো হয়। এ সময় একক সংগীত সন্ধ্যার প্রতিশ্রুতিশীল কন্ঠ শিল্পী ইয়াসমিন জাফরী রেশমাকেও অভিনন্দন ক্রেস্ট দেয়া হয়।
সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীরের উপস্থাপনায় এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা, নাট্যশিল্পী ও সলিডারিটি পরিচালক হারুন অর রশিদ লাল, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ মো. শাহাবুদ্দিন। পরে প্রতিশ্রুতিশীল সংগীত শিল্পী ইয়াসমিন জাফরী রেশমা একক সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তারা জেলা শিল্পকলা একাডেমীরর এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সংস্কৃতিতে মরণত্তোর সংবর্ধনা দেয়ার রেওয়াজ আছে। জীবদ্দশায় শিল্পীদের সম্মান দেয়া হয় না। পৃষ্ঠপোষকতার অভাবে গুণীজন ও তাদের সৃষ্টি হারিয়ে যায়। তাই জেলার ইতিহাস ও ঐতিহ্য সংরনে এই অনুষ্ঠানের ধারাবহিকতা রাখার আহ্বান জানান তারা।
প্রথমবারের মতো জেলা শিল্পকলার আয়োজনে সংবর্ধিত হয়ে অনুভূতি জানাতে গিয়ে নটরাজ আব্দুস সালাম আবেগাপ্লুত ও বাকরুদ্ধ হয়ে যান। নিজেকে সংবরন করে তিনি বলেন, `সংবর্ধনার চেয়ে অভিনয়ের সুযোগ পেলে আমি বেশি খুশি হতাম।' উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে হার্টের অসুখ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
ইয়াসমীন জাফরী রেশমা তার অনুভূতি জানাতে কবিগুরু রবীন্দ্রনাথের সাথে মিলিয়ে বাংলার প্রকৃতি মাটি, মানুষ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
দ্বিতীয় পর্বে নান্দনিক আয়োজনে হল জুড়ে ছিল সুরের মুর্ছনা। রবীন্দ্রনাথের প্রকৃতি, প্রেম , পুজা, দ্বিধা, মৃত্যু ভয় প্রভৃতি বিষয়ে ইয়াসমীন জাফরী রেশমা একে একে পরিবেশন করেন- `আমাকে যদি জাগালে আজি, যে রাতে মোর দুয়ার, আমার শেষ পরানে করি কন্ঠে নিলে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, বিরহ মধুর হল আজ মধু রাতে, তোমায় গান শোনাবো, দাঁড়াও আমার আখিঁর আগে, দেখ দেখ দেখ সুখতারা আঁখি মেলে চায়, এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোর পেতে হবে, আমার যাবার বেলা পিছু ডাকে' গানগুলো।
অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে শুরু হওয়ায় শেষটাও সন্ধায় থেমে থাকেনি। শেষ হতে হতে প্রায় মধ্যরাত্রি। তবুও সংগীত অনুরক্ত, রবীন্দ্রভক্তদের পিপাসা মিটে না। শুনতে চায় আরও গান।
এব্যাপারে শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ জানান, কুড়িগ্রামের সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে জেলা শিল্পকলা একাডেমী প্রতিমাসে কুড়িগ্রামের একজন প্রবীন গুণী শিল্পীর সংবর্ধনা এবং একজন প্রতিশ্রুতিশীল শিল্পীর একক সংগীতানুষ্ঠানের আয়োজনের প্রচেষ্ঠা নিয়েছে। এরই অংশ হিসেবে ১ম পর্বে ৩০ জুন নটরাজ আব্দুস সালামের সংবর্ধনা এবং ইয়াসমীন জাফরী রেশমার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জুলাই মাসে জেলা শিল্পকলা একাডেমী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সরদার আব্দুর রাজ্জাককে সংবর্ধিত করবে। সেই সাথে একক সংগীত পরিবেশন করবে প্রতিশ্রুতিশীল কন্ঠ শিল্পী পঞ্চানন রায়।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×