অভিযোগ খন্ডাতে
আবারো উঠে দাঁড়াবার চেষ্টা করি না।
এখানে হিম হিম ঠান্ডার দিন এলে
সঙ্গভিড়ে সুখি হবার কথা মনে পড়ে
বুদ হয়ে থাকা ঘুমঘরে নিশিমান দিনমান
একাকার বন্ধুর জাহান। তাই বেশ থাকি,
সংঙ্গাহীন জীবনে আটপৌড়ে স্বপ্নের অনুপস্থিতি
নিয়ে যায় যেখানে খেলাঘর ভাঙ্গে না
সময়ের দরদাম।
এটাতে বেশ আছি
এখানে নদীরা কথা কইতে কইতে কখনোবা
ডুবিয়ে দেয় কখনোবা জলচ্ছাসের হাত ধরে
উঠিয়ে ধরে আকাশের খুব কাছাকাছি
তখনো ভালো থাকি
তখনো ভালোবাসি...
নিশিদিন লুকিয়ে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

