

যেখান থেকে আর কোন দিন ফিরে আসা যাবে না এবং আর কোন দিন ফিরে আসবেন না গায়ে আতড় গোলাপের সুবাস মেখে চির বিদায় নিয়ে চলে গেলেন না দেখা ও না ফেরার সেই স্বপ্নের দেশে বাংলাদের চলচিত্র জগৎতের চির স্বরনী হয়ে থাকা স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম ।
চাষী নজরুল ইসলাম নির্মান করেন ওরা ১১ জন, দেবদাস, সহ আর বেশ কিছু বাংলা ছবি । চাষী নজরুল ইসলাম প্রথমে ১৯৬১ সালে ফতেহ লোহানীর ,আছিয়া, সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন । এরপর পরিচালক ওয়াহেদ-উল-হকের সঙ্গে বেশ কিছু দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন চাষী নজরুল ইসলাম ।
এর পরে ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম । এর পর থেকে শুর করেন তিনি একের পর ছবি নির্মান করা । তিনি ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’ সিনেমা নির্মাণ করেন ।
১৯৮২ সালে বুলবুল-কবরী-আনোয়ারাকে নিয়ে ‘দেবদাস’ নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়োগান্ত এই কাহিনী নিয়ে ২০১৩ সালে আবার শাকিব খান-অপু বিশ্বাস-মৌসুমীকে নিয়ে নির্মাণ করেন চলচ্চিত্রটি।
১৯৮৬ সালে ,শুভদা’, ১৯৯৭ সালে ,হাঙর, নদী গ্রেনেড, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চাষী নজরুল ইসলাম।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




