somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুমআর দিনের ফজীলত ও বৈশিষ্ট

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুমআর দিনের ফজীলত ও বৈশিষ্ট
==========================

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমআর দিনকে খুব সম্মান করতেন।
তিনি এইদিনের বেশকিছু বৈশিষ্ট বর্ণনা করেছেন।

১) জুমআর দিনের ফজরের
নামাযে তিনি সূরা আলিফ-লাম-মীম সিজদাহ ও সূরা দাহর পাঠ করতেন। কারণ এই সূরা দু’টিতে জুমআর দিনে যা সংঘটিত হয়েছে এবং যা সংঘটিত হবে তা বর্ণিত হয়েছে।

২) জুমআর দিনে ও রাতে নবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর বেশি দরুদ পাঠ করা মুস্তাহাব।
কারণ তাঁর মাধ্যমেই উম্মত দুনিয়া ও আখেরাতের কল্যাণ
অর্জনে ধন্য হয়েছে। জুমআর দিনেই তাদের জন্য সবচেয়ে বড় সম্মান অর্জিত হবে।
কেননা এতেই তাদেরকে জান্নাতে তাদের ঘরসমূহে স্থান দেয়া হবে।
তাতে প্রবেশের পর এ দিনেই তাদেরকে অতিরিক্ত নেয়ামতটি (আল্লাহর দর্শন) দান করা হবে। অতিরিক্ত পুরস্কারটি পাওয়ার সময় তারা তাদের প্রভুর নিকটবর্তী হবে। আল্লাহর বান্দাগণের মধ্যে হতে যারা জুমআর দিন দ্রুত জুমআয় উপস্থিত হবে ও ইমামের নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে সেই অনুপাতেই তারা আল্লাহর অধিক নিকটবর্তী হবে এবং অতিরিক্ত নিয়ামত প্রাপ্ত হবে।

৩) জুমআর দিন গোসল করার
বিশেষ তাকিদ রয়েছে।

৪) জুমআর মিসওয়াক করা ও শরীরে খুশবু লাগানো মুস্তাহাব।
এ দিনে সুগন্ধি ব্যবহার করা অন্যান্য দিনে তা ব্যবহারের চেয়ে অধিক ফযীলতপূর্ণ কাজ।

৫) জুমআর উদ্দেশ্যে সকাল সকাল বের হওয়া, আল্লাহর যিকিরে মশগুল
থাকা এবং ইমাম উপস্থিত হওয়ার
পূর্ব পর্যন্ত নামাযরত থাকাও জুমআর দিনের অন্যতম বৈশিষ্ট।

৬) খুতবার সময় চুপ
থাকা এবং মনোযোগ দিয়ে তা শোনা জুমআর দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম কর্তৃক খুতবা দেয়ার সময় চুপ
থাকা ওয়াজিব।
সূরা জুমআ, মুনাফিকুন, আ’লা এবং গাশিয়া দিয়ে জুমআর নামায পড়াও জুমআর দিনের অন্যতম বৈশিষ্ট্য।

৭) জুমআর দিন সুন্দর পোশাক
পরিধান করা মুস্তাহাব।

৮) জুমআর দিনের
আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে- পায়ে হেঁটে জুমআর নামাযে গমণকারীর জন্য প্রতিটি পদক্ষেপের
বিনিময়ে একবছর
দিনের বেলা নফল রোযা রাখা ও
রাতের বেলা তাহাজ্জুদ
নামাযের ছাওয়াব রয়েছে।

৯) জুমআর দিনে বান্দার গুনাহ ক্ষমা করা হয়।

১০) এই দিনে রয়েছে দুআ কবুলের কয়েকটি বিশেষ মুহূর্ত। এক্ষেত্রে মাগরিবের আযানের পূর্ব মুহূর্তটিকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×