বর্ষাকালে বর্ষিত জোসনা -
ঈষৎ পঙ্কিলতাও ধুয়ে দেয় অবশেষে।
জোসনা! বর্ষার নির্মাণে তুমি নির্মল।
মেঘ সরে যায় বৃষ্টিদানের পরে,
তোমাতে উদ্ভাসিত হয় মাটি, শূণ্য - সব।
কিন্তু তোমাকে দেখিনি বৃষ্টিস্নাত ক্ষণে।
বর্ষার নির্মাণে তুমি নির্মল।
তবে, চন্দ্রদ্যুতি! খোসবন্যায় বর্ষাশ্রমে রেখেছ তাকে।
পরিমল সভ্য আমি'তে অসভ্যতার বাস।
যাদের নির্মাণে আমার যৌবন -
পরাজিত তারা বৃদ্ধাশ্রমে।
(২২-০২-২০১৪
ধানমন্ডি, ঢাকা)
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




