যদি এমন হতো
অনিকেত
যদি এমন হতো
মনের গভীরে লুকানো বিমূর্ত বেদনা
ছুঁয়ে যাওয়া পবিত্র ভালোবাসার পরশে
নিমিষে বদলে যেতো।
স্বপ্ন ঝরা তপ্ত অভিলাষের ভূমিতে
অাবার প্রত্যাশার বৃষ্টি নামত
ছিঁড়ে যাওয়া সম্পর্কের শূন্যতার বুকে
অাবার বন্ধনের বেতার রচিত হতো।
যদি এমন হতো
কষ্টের নীলে রাঙানো মনের দেয়াল
তোমার অাগমনের পদধ্বনিতে
নিমিষে বদলে যেতো
ভেঙ্গে যাওয়া কাঁচের টুকরোর মতো
বিজয়ের বিধ্বস্ত সিঁড়ি
অামার সঞ্চিত দুঃখ কষ্টের সিমেন্ট বালিতে
অাবার নির্মান করা যেতো
যদি এমন হতো
অামার অন্ধকার জীবনের অাকাশে
নিভে যাওয়া সেই প্রদীপ
ভালবাসার তৈলে অাবার জ্বলে উঠত
চোখের শান্ত পানিতে ভেসে যাওয়া
অঁখির সেই মিলন স্নৃতি
অাবার ফিরে পেতাম
যদি এমন হতো
!!!!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



