জীবন
অানিকেত কামাল
জীবন তুমি কি?
তুমি যুবতী নারীর বিলাসীত রুপ
নাকী সংযত পুরুষের দীপ্ত শফথ !
জীবন তুমি কি?
তুমি প্রস্ফুটিত গোলাপের সুরভিত হাসি
নাকী ন্যায়ের অাদালতে অপরাধী অাসামী !!
জীবন তুমি কি?
তুমি প্রবাহিত ঝর্নার নুপুরের ধ্বনি
নাকি মেঘলা অাকাশে বিজলীর ঝলকানি !!!
জীবন তুমি কি?
তুমি প্রজ্বলিত অাঁধারের জোনাকী পোকা
নাকী অভাবের কষাঘাতে জ্বরাগ্রস্থ কবিতা !!!!
জীবন তুমি কি?
তুমি বিজয়ের উল্লাসে উল্লাসিত বীর
নাকী পরাজিত সৈনিকের বেদনার নীর !!!!!
জীবন তুমি কি?
তুমি তপ্ত সাহারা মরুভূমির বালুকণা
নাকী প্রশান্ত মহাসাগরের বিন্দু বিন্দু জলকনা !!!!!!
জীবন তুমি কি!
তুমি বুকের গভীরে লুকানো কোন পদার্থ
নাকী কল্পনার রঙ তুলিতে অাঁকা কোন স্বপ্ন !!!!!!!
জীবন তুমি কি?
তুমি প্রভাতের দুর্বাঘাসে শিশিরের বিন্দ
নাকী কচু বনের কচুপাতার টলমল পানি !!!!!!!!!
জীবন তুমি কি?
তুমি তৃষিত হৃদয়ের একফোটা বারি
নাকী পবনে মিশ্রিত অক্সিজেনের অনুভুতি !!!!!!!!!!!
জীবন তুমি কি?
তোমাকে নিয়ে বিশ্ব ভাবে নিরন্তন,
কবি লেখে কবিতা,গল্পকার লেখে গল্প,
তপসী করে সাধনা, শিল্পী গায় গান,
উপন্যাসিক লেখে উপন্যাস, বিজ্ঞানী করে গবেষনা,
তবু তুমি সবার কাছে রইলে , অাজও অজানা ।।।।।।।।।।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



