কতদূর চলে যাবে
অনিকেত কামাল
০১৮১৩৭৮২৫৭৩
কতদূর চলে যাবে
এই চেনা পথ, পরিচিত মুখ,
অস্তিত্ব চেতনা, নাড়ীর সম্পর্ক ছেড়ে,
কতদূর চলে যাবে!
দৃষ্টির সীমা, ভালবাসার সবুজ প্রান্তর,
বিশ্বাসের পৃথিবী, প্রতিশ্রুতির শেকড়,
সব ছেড়ে, তবে যাও চলে,
যেখানে খুশি সেখানে,
শুধু মনে রেখ, অভিমানের পথ ধরে,
কিংবা স্নৃতির করিডর ভেঙ্গে,
খুব বেশি দূর যাওয়া যায় না।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



