
পুস্প পুস্পিতার বাসর ঘর
পারিবারিক ভাবে পুষ্প অার পুস্পিতার বিয়ে হয় । বাসর ঘরে স্ত্রী বললো তুমি কি কখনো কাউকে ভাল বেসেছ? স্বামী বলল অবশ্যই বেসেছি এখনো বাসি। স্ত্রী বললো তাহলে অামাকে বিয়ে করেছো কেন। তোমাকে ভালোবাসব তাই । স্বামীর কাছ থেকে মনের মতো জবাব না পেয়ে স্ত্রী স্বামীর গালে একটা কঠিন থাপ্পড় দিয়ে বললো অামাকে ছুঁয়া তো পরের কথা, অামার দিকে তাকাবেও না । অামি কাল বাবার বাসায় চলে যাব। পরের দিনে স্ত্রী ঠিকই চলে যায়। থাপ্পড় খেয়ে স্বামী বলেছিল যাঁকে ভালোবাসি তাঁকে ছাড়তে পাড়ব না একটি ক্ষণের জন্যও না, অনুক্ষণের জন্যেও ভুলে যেতে পারব না। প্রয়োজনে তোমাকে ছাড়তে পারব, তাঁকে না। যাবার সময় স্বামী স্ত্রীকে একটা চিঠি দিয়েেছিল। অার বলেছিল তুমি যখন অন্য কাউকে ভালোবেসে বিয়ের অাসরে কবুল বলবে ঠিক তার অাগে চিঠিটা পড়বে। এদিকে ডির্ভোস লেটার পাঠিয়ে দেয়। স্বামী গ্রহণ করে না । স্বামী তার একজন শিল্পপতি বন্ধু অনন্য রহমানকে তার বউয়ের মোবাইল নং দেয়। প্রেম হয় ভালোবাসা হয়। তারা বাবা মায়ের অমতে এক সময় পালিয়ে বিয়ে করতে গিয়ে চিঠিটার কথা মনে পড়ে। চিঠি খুলে পড়তে লাগল । প্রিয়তমা মিস্টি বউ অামার, সেদিন একবারও জিজ্ঞেস করলে না অামি কাকে ভালোবাসি । অাজ বলছি অামি অাল্লাহকে ভালবাসি। তোমাকে বিয়ের অাগে তোমার বান্ধবী প্রীতির কাছে তোমার কথা জেনেছি। তুমি তাকে বলেছিলে বাসর রাতে তোমার স্বামীর যদি ভালবাসার কেউ থাকে তাহলে এমনই শাস্তি দিবে। তুমি একজন নিস্পাপ নারী । তোমার সারা জীবনের অারাধনা তোমার স্বামীকে হতে হবে চির নিস্পাপ। অামি তোমার সেই নিস্পাপ স্বামী। অার বন্ধুকে অামার সব কথা বলা অাছে। সাথে সাথে ছুটে অাসে পুস্পের কাছে। দেখে সেই বাসর ঘর বাসর ঘরই রয়েছে। ছুটে এসে জড়িয়ে ধরে পুস্পকে। ক্ষমা চাই । পুস্প বলে ;;;;;;;; (মাঝখান থেকে দু'বছর হারায়) কিন্তু ঘটে যায় একটা নির্মম ট্যাজেডি বলুন তো কি সেই ট্যাজেডি???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

