"মালাউনের " জবাব
অজয় দাশগুপ্ত
মাছেরা জলে সুন্দর পশুরা বনে
ছায়েদুল হক মানুষের ভেতর থাকে কি কারনে?
অামার অাপনার সব বাঙ্গালি সব মানুষের এক খুন
কোন সাহসে অাপনি অামারে ডাকলেন মালাউন?
এটা যদি হয় দিলের ব্যাপার অাসল মনের কথা
ছিঁড়ে ফেলে দাও মুখে মুখে বলা
ধর্মনিরপেক্ষতা।
সবাই যদি না মানেন তা, একমত তলে তলে
ছায়েদুল কি করে মন্ত্রী থাকেন থাকেন কি করে দলে?
যত বড় হও যত দীর্ঘ যতই বোয়াল রুই
অামাকে যদি মালাউন বলো অামিও বলবো"তুই"।
এর এখনো মন্ত্র থাকার কি যৌক্তিক কারণ?
পথ একটাই,অপসারণ।।
শেখের বেটির কাছে কি হিন্দু নির্যাতনের খবর পৌঁছায় না?
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



