" এই পৃথিবীতে সবচেয়ে বেশী মিথ্যা উচ্চারিত হয় ধর্মগ্রন্থের উপরে হাত রেখে বিচারালয়গুলোতে ।
এই পৃথিবীতে সবচেয়ে বেশী সত্য উচ্চারিত হয় পানশালাগুলোতে , মদ খেয়ে মাতাল হয় । "
(বি দ্র : ইংরেজি কৌতুক থেকে অনুদিত এবং সংক্ষেপিত ।)
কৌতুক হলেও আংশিক সত্য কিন্তু অস্বীকার করার উপায় নেই । পৃথিবীর বিভিন্ন দেশের আদালতগুলোতে ধর্মগ্রন্থের উপরে হাত রেখে সাক্ষ্য দেয়ার বিধান আজো বলবত আছে । এবং ঐ আদালতগুলোতে যারা মিথ্যা কথা বলেন তাঁরা জেনেশুনেই নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা বলে্ন । ধর্মগ্রন্থের উপরে হাত রেখে মিথ্যা সাক্ষ্য দিতে তাঁদের হৃদয় , তাঁদের বিবেক একটুও কাঁপেনা ।
পক্ষান্তরে যারা সত্য বলেন তাঁরা নিজের বিবেকের তাড়নাতেই সত্য বলেন । শুধুমাত্র ধর্মগ্রন্থের ভয়ে বলেন না ।
তাহলে বুঝে কিংবা না বুঝে পৃথিবীর প্রায় সমস্ত দেশ নিজ নিজ ধর্মগ্রন্থকে মূলতই অপমানিত হতে দেখছেন , প্রকারান্তরে অপমানিত করছেন ।
---- সংগ্রহিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

