ভোটে না জিতলে বোঝা যেত না "মমতার এত সমর্থক বাংলাদেশে!
কিন্তু মমতার মত সেকুলার কোন নেতাকে আপনি ভোট দিতেন যদি বাংলাদেশে ভোটে দাঁড়াত?
সংখ্যালঘুদের জন্য তার উল্লেখযোগ্য ৪ টা কাজের উদাহরণ:
১) গরুর মাংস খাওয়ার কারণে নির্যাতন করায় মমতা প্রকাশ্যে গরুর মাংস খেয়ে প্রতিবাদ করেছিলেন।
২) তাজিয়া মিছিলের জন্য দুর্গাপুজার বিসর্জন একদিন পিছিয়ে নিয়েছিলেন।
৩) ইমামদের ভাতা চালু করেছেন অনেক আগেই কিন্তু তখন ব্রাম্মণদের জন্য কোন ভাতা চালু করা যায়নি।
৪) ইফতারপার্টিতে বা ঈদের জামাতে হাজির হন হিজাব পরে। রমজানে কলকাতার রাস্তার মোড়ে মোড়ে হিজাব পরা ছবির ফেস্টুন লাগানো নিজে দেখেছি।
বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যদি সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে এভাবে সিদ্ধান্ত নিত কি করতেন? অবশ্যই ভোট দিতেন না উল্টো দেশ ছাড়া করতেন।
দেশের প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী মন্দিরে গেলেই গেলো গেলো বলে আওয়াজ যারা তোলে তারাই আবার মমতাকে সাপোর্ট করছে।
এই তো কিছু দিন আগে সাকিব আল হাসান পশ্চিম বঙ্গে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়েছিলেন। সবশেষে তাকে ফেসবুক লাইভে এসে মাফ চেয়ে পার পেতে হয়েছে। দেখুন অবস্থা!!
কি আজব! অন্যদেশে চায় সেকুলার বা ধর্মনিরপেক্ষতা কিন্তু নিজ দেশে চায় ধর্মান্ধ।
আরেক পক্ষ আছে নিজ দেশে চায় সেকুলার অন্যদেশে চায় ধর্মান্ধদল।
ব্যক্তিগত ভাবে আমি শুধু বাংলাদেশে না পৃথিবীর সব দেশে এমন সরকার চাই যে সরকার হবে ধর্ম নিরপেক্ষ। সরকারের ধর্ম থাকতে নেই কারণ একটা দেশে অনেক ধর্মের মানুষ থাকে তাই সরকারের ধর্ম হবে মানবতা, সে হবে সব ধর্মের ।
অভিনন্দন মমতা। এবার একটু আমাদের জন্য আপনার মমতা প্রসারিত করুন!!
(© সংগ্রহীত)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২১ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




