somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাহাহা অর্থ উট পাখীর ডিম !!

০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাকির নায়েক সাহেব সম্প্রতি কিছু নতূন অর্থ সহ কোরানের ব্যাখা দাড় করিয়েছেন । সুরা নাযিয়াতের ৩০ নম্বর আয়াতের দাহাহা শব্দটা নিয়ে তিনি নতূন এক অর্থ আবিষ্কার করেছেন ।

তিনি সুরা নাযিয়াতের ৩০ নম্বর আয়াতে বর্ণিত দাহাহা শব্দটি দিয়ে বলেন, দাহাহা অর্থ নাকি উট পাখীর ডিম! কিন্তু কোন ক্লাসিকাল তাফসীরকারকই কখনো এই শব্দের এরকম অর্থ করেন নি।

(৭৯--৩০)

পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।

Sahih International: And after that He spread the earth.

Pickthall: And after that He spread the earth,

Yusuf Ali: And the earth, moreover, hath He extended (to a wide expanse);

Shakir: And the earth, He expanded it after that.

Muhammad Sarwar: After this, He spread out the earth,

Mohsin Khan: And after that He spread the earth;

Arberry: and the earth-after that He spread it out,

এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দাহাহা শব্দটি একটি ভার্ব (ক্রিয়া পদ), যার অর্থ "বিস্তৃত করা"। দাহাহা শব্দটির অর্থ যদি উট পাখীর ডিম করা হয়, তাহলে এই বাক্যে কোন ভার্বই থাকে না। কারণ উট পাখীর ডিম কোন ভার্ব নয়, এটি একটি নাউন বা বিশেষ্য পদ। আসুন বিষয়টি যাচাই করে দেখি।

সূরা আন নাযিয়াত, আয়াত ৩০ এ বলা হয়েছে,

উচ্চারণঃ ওয়াল আর দা বা‘দা যা-লিকা দাহা-হা- ।

অর্থঃ পৃথিবীকে এর পরে "বিস্তৃত করেছেন"।

জাকির নায়েকের দাহাহার অর্থ ধরলে পুরো বাক্যটির অর্থ হয়ঃ পৃথিবীকে এর পরে "উট পাখীর ডিম"।

লক্ষ্য করুন, দাহাহা অর্থ "উট পাখীর ডিম" ধরলে ,এই বাক্যে আর কোন ভার্ব বা ক্রিয়া পদ থাকে না। ক্রিয়া পদ ছাড়া কি কোন বাক্য হতে পারে ? দাহাহার অর্থ উট পাখীর ডিম ধরে নিলে এটিও মেনে নিতে হবে, কোরআনে ব্যাকরণগত ভুল রয়েছে ( নাউযুবিল্লাহ ), কারণ এই বাক্যে কোন ভার্বই (ক্রিয়া পদ) নেই এবং এই বাক্য কোন সেন্সই মেইক করে না । এই বাক্যের কোন অর্থই হয় না ।

এই ভুল ভাবে ব্যাখা করে ওনারা ইসলাম ধর্মের কি উপকার করছেন সেটা নিয়ে কেউ কোন প্রশ্ন উঠাচ্ছে না এবং কেউ যদি প্রশ্ন উঠান , তাকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে ।



সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৭
১৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×