somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নদী দুটি ধারা

২৩ শে মে, ২০১৪ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর দীর্ঘতম ( ৬৬৫০ কি.মি.) নদীর নাম নীল । আসলে এটির প্রকৃত নাম নাইল । নদীর মধ্যেও আবার লিঙ্গ ভেদ আছে । পৃথিবীতে বেশির ভাগ নদী স্ত্রীবাচক । পুরুষবাচক নদীর সংখ্যাও নেহায়েত কম নয় । ব্রহ্মপুত্র ও কপোতাক্ষ কে আমরা নদ বলে ডাকি । নীল ও একটি নদ । হ্রদ থেকে যেসব নদীর উৎপত্তি সেগুলো নদ । আর নদীর উৎস মুলে রেয়েছে পাহাড়-পর্বত থেকে প্রবাহিত ধারা ।
নীলনদ দিয়ে প্রবাহিত পানির আয়তন ৩৩,৪৯,০০০ বর্গ কিলোমিটার । প্রশস্থতার দিক দিয়ে আমাজন নীল নদের চেয়ে অনেক বড় হলেও দৈর্ঘ্যে ২৫০ কিলোমিটার ছোট । নীলনদের রয়েছে বড় দুটি শাখা । একটিকে বলা হয় হোয়াইট নীল এবং অপরটিকে বলা হয় ব্লু নীল । হোয়াইট নীলের উৎপত্তি আফ্রিকার গ্রেট লেক থেকে । ভিক্টোরিয়া, এডওয়ার্ড, তাঙ্গানিকা ইত্যাদি হ্রদকে একত্রে গ্রেট লেক বলা হয় । ইথিওপিয়ার তানা লেক থেকে উৎপত্তি হয়েছে ব্লু নীল । সুদানের রাজধানী খার্তুমের নিকটে এই দুইটি ধারা মিলিত হয়েছে। নীলনদের উত্তর অংশ সম্পূর্ণটাই প্রবাহিত হয়েছে সাহারা মরুভূমির মধ্য দিয়ে । নীলনদের উপতক্যায় অধিকাংশ মানব বসতি ও শহর গড়ে উঠেছে । ভূমধ্যসাগর হচ্ছে নীলনদের শেষ গন্তব্য ।
প্রাচীনকাল থেকেই নীলনদ দীর্ঘতম নদী হিসেবে পরিচিত । ৮০০০-১০০০ খৃষ্ট পূর্বাব্দে পশ্চিম চাদের উচ্চভূমিতে নীলের আরও একটি উপতক্যা ছিল, যেটাকে বলা হত ইয়েলো নীল । এটি মূলত পরিচিত ছিল ওয়াদি হওয়ার (Wadi Howar) নামে এবং চাদের উত্তর সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে গ্রেট ব্যান্ড এর দক্ষিন পয়েন্টে মূল নীলনদের সাথে মিলিত হয়েছে । মাইওসেন যুগে তাঙ্গানিকা লেকের প্রবাহটি ছিল উত্তর দিকে অ্যালবার্ড নীল পর্যন্ত, যেটি ১৪০০ কিলোমিটার দীর্ঘ ছিল । ভিরুঙ্গা আগ্নেয়গিরির কারনে নদীর এই অংশটি অবরুদ্ধ হয়ে গিয়েছিল ।
বর্তমানে ইথিওপিয়ার উচ্চভুমি থেকে নীলনদের পাঁচটি ধারা প্রবাহমান । নীলনদের কিছু অংশ ২৫ মিলিয়ন বছর ধরে অস্থিত্ব টিকিয়ে রেখেছে বলে মনে করা হয় । উনবিংশ শতাব্দী পর্যন্ত নীলনদের মূল উৎস সম্পর্কে মানুষের কোন ধারণা ছিলনা । ১৮৫৮ সালে ইউরোপের অধিবাসী জন স্পিক প্রথম নীলনদের উৎস হিসেবে ভিক্টোরিয়া লেক চিহ্নিত করেন । রিচার্ড বারটন এর সাথে তিনি যখন সেন্ট্রাল আফ্রিকা অভিযানে বেরিয়েছিলেন, তখন তিনি নীলনদের দক্ষিণ তীরে পৌঁছে গিয়েছিলেন । তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি নীলনদের উৎস খুঁজে পেয়েছেন । পরবর্তীতে ভিক্টোরীয় শাসনের সময়ে এই হ্রদের নামকরণ করা হয় ভিক্টোরীয় লেক ।
আফ্রিকার ১১টি দেশ নীলনদের পানি সম্পদের অংশীদার । দেশগুলো হলো মিসর, সুদান, দক্ষিণ সুদান, তাঞ্জানিয়া, কেনিয়া, কঙ্গো, ইথিওপিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি প্রভৃতি । দক্ষিণ সুদান ও মিসরের পানির প্রাথমিক উৎস ছিল নীলনদ । নীলনদ নিয়ে অনেক কিংবদন্তি চালু আছে । নীলনদের তীরে বেহবিতে ছিল দেবী আইসিসের মন্দির । ফারাওদের রাজত্বে নীলনদের পানি বৃদ্ধির জন্য সুন্দরী নারীদের নীলনদে জীবন্ত বলি দেয়া হত ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৪ রাত ২:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×