নয়ন বলেন, ‘আমি বাসে টিউশনিতে যাচ্ছিলাম। বাসে আগুন লাগলে অন্য যাত্রীদের সঙ্গে আমিও নেমে দৌড় দেই। তখন পুলিশ আমাকে ধরে বলে, “তুই শিবির করস, তুই আগুন দিছস।” আমি বলি, আমি হিন্দু সম্প্রদায়ের লোক নয়ন বাছার। তখন পুলিশ বলে, “নয়ন বাশার কোনো হিন্দুর নাম হইল?” এ বলে পুলিশ আমার চোখ বাঁধে। এরপর গাড়িতে তুলে কিছু দূর নিয়ে গিয়ে মাটিতে শোয়ায়। একজন আমার হাত ও জামাকাপড় শুঁকে বলল, “না স্যার, কোনো পেট্রলের গন্ধ নাই।” একজন বলল, “গুলি কর।” আরেকজন বলল,
“চায়না, না শটগান?” বলা হলো, “শটগান, শটগান।” এরপর আমার দুই পায়ে গুলি করা হয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী পুলিশ পাহারায় হাসপাতালে বসে পরিক্ষা দিচ্ছে... হোক সে যে ধর্মের-দলেরই.. অপরাধীর বিচার করুন-নিরীহদের নয়.. সবারই ভাই-বোন আছে.. পুলিশেরও-সেটা ভুললে চলবে না কারণ প্রকৃতি বড় নির্মম-প্রতিশোধ পরায়ন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

