ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে
সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে বুধবার ফ্যাক্স যোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, গত ১৮ নভেম্বর প্রশাসনিক আদেশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। কিন্তু সিদ্ধান্তটি তথ্য অধিকার আইন ও সংবিধানের ৩৯ ধারার পরিপন্থি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের এ মাধ্যমগুলো খুলে দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী কুমার দেবুল দে।
নিরাপত্তার কথা বলে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার।
অবশ্য বিভিন্ন বিকল্প পদ্ধতিতে প্রায় সবাই-ই এসব ব্যবহার করছে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



