somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসাদুজ্জামান(আসাদ)
আমার ফেসবুক আইডি এখানে দিয়েছিলাম,ওরা আমাকে মেসেঞ্জারে হুমকি দেয়। তাই ডিলেট করে দিলাম।

৪০-৫০% মানুষকে ট্যাগিং !

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা রাজনীতি করে, তারাও জানে রাজনৈতিক দলের বাইরে বিশাল পরিমাণ নিরপেক্ষ ভোটার আছেন। অন্তত প্রতিটা দলের দলীয় ভোটারের চেয়ে নিরপেক্ষ ভোটার বেশি। এর পরেও তারা এই নিরপেক্ষ ভোটারদেরকে অপমান করে, ট্যাগিং করে। তাদের ধারণা, যেহেতু সে আমার দলের পক্ষে না, তার মানে সে অমুক দলের পক্ষে। কেন রে ভাই, সবাই কি আপনার মতো এক জায়গাতে বিবেক বন্ধক রেখেছেন? আপনি না হয় নিজ দলের বিরুদ্ধে কিছু বলতে পারেন না, কিন্তু ওই নিরপেক্ষ মানুষটাকে কেন আটকাচ্ছেন, কেন বুলিং করছেন?

১৯৯১ সালে বিএনপি ১৪০ আসন পায়, আওয়ামী লীগ ৮৮ এবং জামায়াত ১৮।
তাহলে তো সেই হিসাবে ১৯৯৬ সালেও বিএনপির সরকার গঠনের কথা ছিল, কারণ তাদের তো ওই ১৪০ আসন কনফার্ম। কিন্তু কেন তারা ১৯৯৬ সালে ১১৬ আর আওয়ামী লীগ ১৪৬ আসন পেল?
আবার ২০০১ সালেই বা কেন বিএনপি ১৯৩ আসন পেয়ে সরকার গঠন করলো? রাজনৈতিক নেতাদের হিসাবে বাংলাদেশের সকল নাগরিক তো যেকোনো একটা দলের কর্মী। তাহলে কেন বারবার হিসাব উল্টে যায়?

হিসাব কেন উল্টায়, সেটা তারাও জানেন, কিন্তু ওই যে “মুখের দোষ” বলে একটা কথা আছে, যেহেতু রাজনীতিতে নেমেছি কুত্সা তো রটাতে হবেই, আক্রমণ তো করতেই হবে।

বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেব ২ সেপ্টেম্বর প্রথম আলো’র ইন্টারভিউতে বলেছেন, ফ্লোটিং ভোটার ৪০-৫০%। অথচ এই ৪০-৫০% ভোটারকে রাত-দিন ট্যাগিং করে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের কিছু কর্মী/সমর্থক। এদের ভাব দেখে মনে হয় শুধু দলীয় ভোট দিয়েই তারা আজীবন ক্ষমতায় থাকবে।

কথায় কথায় ট্যাগিং। আরে ভাই, আপনাদের ব্যবহার দিয়েই কিন্তু আপনাদের দলকে যাচাই করে মানুষ। আপনারাই তো ওই ফ্লোটিং/নিরপেক্ষ ভোটারদের মন বিরূপ করে তুলছেন।

কথায় যখন কোনো যুক্তি থাকে না আপনাদের, যখন ভ্যালিড কোনো সমালোচনা খুঁজে পান না, তখন একটাই অস্ত্র— “রাজপথে ছিল না বা আন্দোলন করে নাই,লুঙ্গির নিচে ছিল, ইত্যাদি ইত্যাদি।” আরে ভাই, কে কিভাবে প্রতিবাদ করেছে সেটা কি আপনাকে দেখিয়ে করতে হবে? কে রাজপথে ছিল আর কে ছিল না সেটা কি আপনাদের মতো সেলফি তুলে প্রমাণ করতে হবে? আপনি রাজপথে থেকে যে দায়িত্ব পালন করেছেন, কেউ হয়তো অনলাইনে তার চেয়েও বেশি করেছে।

আবার বলে ‘আগে যারা আই হেইট পলিটিক্স লিখত তারাও এখন রাজনৈতিক বুদ্ধিজীবী সেজেছে বা রাজনীতি নিয়ে কথা বলছে’ ।

কেউ রাজনীতিকে ঘৃণা করলে আপনার সমস্যা কী? আপনারা যে নোংরা রাজনীতি দেখিয়েছেন গত ১৫ বছর এবং এখনো কিছুটা দেখাচ্ছেন, সে জায়গা থেকে রাজনীতি ঘৃণা করাই বরং স্বাভাবিক না? একজন মানুষকে যখন মিথ্যা মামলায় গ্রেফতার করে ডান্ডাবেড়ী পরিয়ে তার মায়ের জানাজায় হাজির করা হয়, এটা দেখে কেউ রাজনীতিকে ঘৃণা করতে পারে না? নাকি আপনাদের সব অপকর্ম দেখেও মানুষ “ওয়াও” বলে রিঅ্যাকশন দিতে হবে?যারা রাজনীতি করে, তারাও জানে রাজনৈতিক দলের বাইরে বিশাল পরিমাণ নিরপেক্ষ ভোটার আছেন। অন্তত প্রতিটা দলের দলীয় ভোটারের চেয়ে নিরপেক্ষ ভোটার বেশি। এর পরেও তারা এই নিরপেক্ষ ভোটারদেরকে অপমান করে, ট্যাগিং করে। তাদের ধারণা, যেহেতু সে আমার দলের পক্ষে না, তার মানে সে অমুক দলের পক্ষে। কেন রে ভাই, সবাই কি আপনার মতো এক জায়গাতে বিবেক বন্ধক রেখেছেন? আপনি না হয় নিজ দলের বিরুদ্ধে কিছু বলতে পারেন না, কিন্তু ওই নিরপেক্ষ মানুষটাকে কেন আটকাচ্ছেন, কেন বুলিং করছেন?

১৯৯১ সালে বিএনপি ১৪০ আসন পায়, আওয়ামী লীগ ৮৮ এবং জামায়াত ১৮।
তাহলে তো সেই হিসাবে ১৯৯৬ সালেও বিএনপির সরকার গঠনের কথা ছিল, কারণ তাদের তো ওই ১৪০ আসন কনফার্ম। কিন্তু কেন তারা ১৯৯৬ সালে ১১৬ আর আওয়ামী লীগ ১৪৬ আসন পেল?
আবার ২০০১ সালেই বা কেন বিএনপি ১৯৩ আসন পেয়ে সরকার গঠন করলো? রাজনৈতিক নেতাদের হিসাবে বাংলাদেশের সকল নাগরিক তো যেকোনো একটা দলের কর্মী। তাহলে কেন বারবার হিসাব উল্টে যায়?

হিসাব কেন উল্টায়, সেটা তারাও জানেন, কিন্তু ওই যে “মুখের দোষ” বলে একটা কথা আছে, যেহেতু রাজনীতিতে নেমেছি কুত্সা তো রটাতে হবেই, আক্রমণ তো করতেই হবে।

বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেব ২ সেপ্টেম্বর প্রথম আলো’র ইন্টারভিউতে বলেছেন, ফ্লোটিং ভোটার ৪০-৫০%। অথচ এই ৪০-৫০% ভোটারকে রাত-দিন ট্যাগিং করে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের কিছু কর্মী/সমর্থক। এদের ভাব দেখে মনে হয় শুধু দলীয় ভোট দিয়েই তারা আজীবন ক্ষমতায় থাকবে।

কথায় কথায় ট্যাগিং। আরে ভাই, আপনাদের ব্যবহার দিয়েই কিন্তু আপনাদের দলকে যাচাই করে মানুষ। আপনারাই তো ওই ফ্লোটিং/নিরপেক্ষ ভোটারদের মন বিরূপ করে তুলছেন।

কথায় যখন কোনো যুক্তি থাকে না আপনাদের, যখন ভ্যালিড কোনো সমালোচনা খুঁজে পান না, তখন একটাই অস্ত্র— “রাজপথে ছিল না বা আন্দোলন করে নাই,লুঙ্গির নিচে ছিল, ইত্যাদি ইত্যাদি।” আরে ভাই, কে কিভাবে প্রতিবাদ করেছে সেটা কি আপনাকে দেখিয়ে করতে হবে? কে রাজপথে ছিল আর কে ছিল না সেটা কি আপনাদের মতো সেলফি তুলে প্রমাণ করতে হবে? আপনি রাজপথে থেকে যে দায়িত্ব পালন করেছেন, কেউ হয়তো অনলাইনে তার চেয়েও বেশি করেছে।

আবার বলে ‘আগে যারা আই হেইট পলিটিক্স লিখত তারাও এখন রাজনৈতিক বুদ্ধিজীবী সেজেছে বা রাজনীতি নিয়ে কথা বলছে’ ।

কেউ রাজনীতিকে ঘৃণা করলে আপনার সমস্যা কী? আপনারা যে নোংরা রাজনীতি দেখিয়েছেন গত ১৫ বছর এবং এখনো কিছুটা দেখাচ্ছেন, সে জায়গা থেকে রাজনীতি ঘৃণা করাই বরং স্বাভাবিক না? একজন মানুষকে যখন মিথ্যা মামলায় গ্রেফতার করে ডান্ডাবেড়ী পরিয়ে তার মায়ের জানাজায় হাজির করা হয়, এটা দেখে কেউ রাজনীতিকে ঘৃণা করতে পারে না? নাকি আপনাদের সব অপকর্ম দেখেও মানুষ “ওয়াও” বলে রিঅ্যাকশন দিতে হবে?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১

বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×