somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে নেয়াঃ আত্মত্যাগী মশকী হতে প্রাপ্ত প্রাতঃকালের জীবনদর্শন

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যেখানে বসবাস করি, সেখানে একাকীত্ব নামক বিলাসিতায় গা ভাসানো অসম্ভব। এই যে ধরেন, সকাল সকাল উঠে বাথরুমে প্রবেশ করলাম, সারারাত ধরে আমার অপেক্ষায় থাকা মশকীরা একত্রে আমারে দেখে গুন গুন করে গান গেয়ে উঠলো - ' আও না, পাস আও না ...' আমি অবশ্য আজকে সতর্কই ছিলাম। বেরসিকের মত হাতে বাথরুমেও নিয়ে গিয়েছিলাম মশকী নিধনের একটি ইলেকট্রিক ব্যাট।
.
বাথরুমে পা রেখেই ভীমের গদার মত উক্ত ব্যাট মাথার উপর কয়েকবার ঘুরাবার ফলে মশকী গোষ্ঠীরা কিছু সঙ্গীসাথী প্রাণহারায় এবং তাদের মধ্যে হতাশার সঞ্চার হয়। প্রাথমিক সাফল্যে আপ্লুত আমি হাইকমোড নামক সিংহাসনে সমারুঢ় হই। কিন্তু খেয়াল করি , উক্ত মশকীবৃন্দ বিবিধ দূরবর্তী স্থানে বসে আমার দিকে সতর্ক দৃষ্টি রাখছে।
.
কিছুক্ষণ পর, তাদের গ্রুপের একটি মশকী আমার দিকে জেট প্লেনের মত ডানে বামে নড়ে চড়ে উড়ে উড়ে এগিয়ে আসলে আমি একটি আমার হাতের ব্যাটের একটি সার্থক বাড়িতে তাকে ভূপতিত করি। কিন্তু সারারাত ধরে সার্ভিস দেয়ার পর চার্জ না খাওয়ানোর ফলে আমার ব্যাটটা তাকে পুরোপুরি নিহত করতে পারে নাই। উক্ত মশকী মাথাপাগলার মত বেশ কয়েকটা চক্কর দিলো মাটিতে পড়ে। সেকেন্ড পাঁচেকের মধ্যে জ্ঞান ফিরে পাবার পর সে সঙ্গে সঙ্গে পুনরায় হামলে পড়লো আমার পায়ের উপর, রক্তপানের নিমিত্তে। এবার আর ব্যাটের উপর নির্ভর না করে আমি আদিম পন্থায় হাতের নিখুঁত এক চপাটে তার স্বপ্ন ধূলিসাৎ করে দেই এবং তার সংক্ষিপ্ত ইহজীবনের ইতি টেনে দিই। মারা যায় উক্ত মশকী। কিন্তু তার সংগ্রামময় জীবন আমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়া গেল সকাল সকাল।
.
আমাদের মধ্যেও যারা জীবন নামক ইলেকট্রিক ব্যাটের বাড়ি খাবার পরেও উক্ত মশকীর মত প্যাশান নিয়ে জীবনের কাঙ্খিত লক্ষের উপর ঝাঁপিয়ে পড়ি, তারাই জীবনে সফলে হই। হয় সাফল্য অর্জিত হয়, নতুবা আমরা মারা যাই, কিন্তু প্রতিপক্ষের সম্মান অর্জন করে। আমাদের মৃত্যু, আমাদের আত্মত্যাগ আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে উদাহরণ হয়ে থাকে

সংগ্রামী নিম্নবর্গীয় স্পিসিসের মৃত্যুতে অপর এক বুর্জোয়া স্পিসিসের তরফ থেকে লাল সালাম।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×