somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূতির খালের হাওয়া ৪২ঃ কাটথ্রোট কঞ্জুমারিস্ট কালচারের বিরোধী হওয়ায় ছাপার হরফে বই কি বিলুপ্ত হয়ে যাবে শীঘ্রই?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবজাতির মধ্যে ছাপার অক্ষরে বই পড়ার অভ্যাস, হয়তো অদূর ভবিষ্যতেই হারায়ে যাবে, কঞ্জুমারিস্ট কালচারের বিকাশে বাঁধা হয়ে দাঁড়ানোর কারনে।
.
বর্তমান সময়ে যা কিছুকে পন্য, বা পন্যের বিজ্ঞাপন, নিদেনপক্ষে পন্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম বানানো সম্ভব হচ্ছে না এমন সবকিছুকেই ব্যাকডেটেড হিসেবে প্রচার করে সাইডলাইনড করে দেয়া হচ্ছে (যুগের সাথে তাল মিলায়ে চলতে হবে - টেকনো স্লেইভ হওয়ার স্বপক্ষে এই টাইপের বয়ানগুলি খেয়াল করেন)। ব্যবসায়ীদের সুবিধা মোতাবেক টেক এক্সপার্টরা আমাদের রুচি তৈরির মিশনে নেমেছে নানা সোশ্যাল মিডিয়ার টুলস ব্যবহার করে। ইউটিউব, ফেসবুক, বা ইন্সটাগ্রামের অ্যালগরিদমের অটো সাজেশনের ফাঁদে পড়ে আমরা দিনমান ভিডিও দেখে ফিরছি। নানা জাতের ইনফ্লুয়েন্সাররা নানান আজগুবি ভিডিও শেয়ার করছে আমাদের নতুন তৈরি হওয়া টেস্টকে ক্যাটার করবার জন্যে। তার ফাঁকে ফাঁকেই সমানে বিজ্ঞাপন। বরং, উল্টোভাবে বলা চলে যে বিজ্ঞাপনের থ্রুতে কাঁচাডলার কামানোর জন্যেই তারা ভিডিও বানাচ্ছে।
.
বই পড়ার অভ্যাসটা এ ক্ষেত্রে কঞ্জুমারিস্ট কালচারের সরাসরি শত্রু। অডিও ভিজ্যুয়াল মিডিয়ায় যেভাবে পন্যের বিজ্ঞাপন প্রচার করা সম্ভব, বইয়ের মাধ্যমে তা অতটা পারসুয়েসিভ ওয়েতে প্রচার করা প্রায় অসম্ভব। বরং যারা পড়ে, এবং পড়ার থ্রুতে চিন্তা করে - তারা পুঁজির বিকাশ এবং তার ফলশ্রুতিতে মানুষের পরিচয় এবং অস্তিত্ব যেভাবে রিশেইপড হচ্ছে তা নিয়ে অনেক ক্রিটিকাল প্রশ্ন উত্থাপন করে, যা কঞ্জুমারিস্ট কালচারের বিকাশের পক্ষে অস্বস্তিকর।
.
ফলে, এই পুরো প্রক্রিয়াটাকেই বন্ধ করে দেয়ার জন্যে হয় মানুষের ব্রেইনকে অটোট্রেইন করার মাধ্যমে বই পড়ারে একটা ক্লিশে, যন্ত্রণাদায়ক কাজ হিসেবে রিপ্রেজেন্ট করা হবে (খেয়াল করে দেখেন, এখনই তরুণদের সুবিশাল একটা অংশ বই পড়ারে বাহুল্য মনে করে), অথবা ক্রমশ বইয়ের কাঁচামাল, উপদান ইত্যাদির দাম এতো বাড়ায়ে দেয়া হবে যে , ছাপার হরফে বই প্রকাশের ব্যবসাটা আর কোনক্রমেই বানিজ্যিকভাবে সফল করা সম্ভব হয়ে উঠবে না।
.
প্রবাব্লি আগামী পঞ্চাশ বছরই ছাপার হরফের বই নিয়ে রোমান্টিসিজমের শেষ অর্ধশতক। বই নিয়ে হাউ কাউ করবে আমাদের, বা আমাদের পরের জেনারেশনই, সর্বোচ্চ। তারপর মানুষ বই বাদ দিয়ে পুরোপুরি ভিজ্যুয়াল মিডিয়ার দিকে ঝুঁকবে। ঝোঁকার জন্যে আমাদের ব্রেইনকে ট্রেইন করা হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫০
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×