somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালী মুসলমানের ধর্মচর্চাঃ নারীদের পোশাক আর অন্যের জীবনে অহেতুক নাক গলানো

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান একদম দরজায় দাঁড়িয়ে। বলা হয়ে থাকে, বর্ষাঋতুর মাস দুয়েকের ভারী বর্ষণে যেমন মাটি সারাবছর সুজলা সুফলা থাকার মতো পর্যাপ্ত পানি নিজের ভেতর জমা করে নেয়, রমজান মাস – বিশ্বাসী এবং আচরি মুসলিমদের জীবনে ঠিক সে ভূমিকা রাখে। দিনে রোজা, রাতে তারাবিতে দাঁড়িয়ে কোরআন শোনা, দিন – রাতের ব্যক্তিগত তিলাওয়াত, তসবিহ তাহলিল সবকিছু মিলিয়ে একজন ধর্মপ্রাণ মুসলিমের সারা বছর সঠিক পথে থাকার ইনার ইঞ্জিনিয়ারিং এ একমাসেই হয়ে যাওয়ার কথা।

কিন্তু আদতে তা হয় না।

এর এক মূল কারণ হয়তো এটাই যে, আমরা, বাঙ্গালী মুসলমানেরা অন্যের জীবন নিয়ে যতটা কন্সারন থাকি, নিজেদের অন্তরের অবস্থার পরিবর্তন নিয়ে সেই সচেতনতা আমাদের ভেতর দেখা যায় না।

ইউভাল নোয়াহ হারারির ২১ লেসন্স ফর ২১ সেঞ্চুরি নামের বইটা কিছুদিন আগে পড়ে শেষ করলাম। বইটাতে তিনি প্রাতিষ্ঠানিক ধর্মচর্চার প্রচুর সমালচনা করলেন, লিবারেল ডেমোক্রেসিতে তথ্যের ওভারফ্লো কীভাবে প্রতিনিয়ত মানুষের জীবনকে লক্ষ্যচ্যুত করে দিচ্ছে, ওভারকানেক্টেভিটি কীভাবে নিজের কাজে ফোকাসড হতে সমস্যা তৈরি করছে ইত্যাদি বললেন, শেষমেশ এ সমস্যার সমাধান দিলেন যে তিনি বছরে ৩ মাস বৌদ্ধধর্মের যোগ পদ্ধতি – ভিপাসানা মেডিটেশন ফলো করে বছরের বাকি দিনগুলোতে নিজের কাজে মনোযোগী হতে পারেন।

কথা হচ্ছে, দৈনন্দিন জীবনে মেডিটেটিভ হওয়ার পেছনে ইসলাম অভূতপূর্ব গুরুত্বপ্রদান করেছে। দিনে পাঁচবার, ঠিক সময়ে যে ব্যক্তি মনোযোগের সাথে সালাত আদায় করে, রিফ্লেকটিভ উপায়ে খোদার সামনে দাঁড়ায় – তার তো জীবন এমনিতেই লাইনে চলে আসার কথা।

রাত জাগা এই যুগের এক মহামারী। ২০১৮ সালে আমি ঢাকার অপেক্ষাকৃত কম জনঅধ্যুষিত একটি জায়গায় বসবাস শুরু করি, যেখানে মাত্র নগরায়ন শুরু হয়েছে। অনেক বয়স্ক – মধ্যবয়স্ক নরনারীদের দেখেছি সেই সময় ভোরবেলা উঠে হাঁটতে। করনার পর মানুষের স্মার্টফোন আর অনলাইন অ্যাডিকশন এতো বাড়ল, এখন তো কাউকেই সেভাবে আর হাঁটতে দেখি না ভোরে, আমার মহল্লায়। মুরুব্বীরাও (আমার বাবা মা সহ) সবাই মোবাইলে ইউটিউব শটস বা ফেসবুক রিলসে হুকড হয়ে থাকেন রাত ১ টা ২টা পর্যন্ত।

অথচ ইসলামের দাবী আপনি দিন শুরু করবেন ফজরের ওয়াক্তে। সূর্যদয়ের আগে। এবং ফজর আদায়ের পর আপনি রুটিরুজির তালাশে বেরিয়ে পড়বেন পৃথিবীর জমিনে।

খাওয়ার ক্ষেত্রে সংযম, কথা বলার ক্ষেত্রে সংযম, আচারব্যবহারে সংযম – এগুলো ইসলামের মৌলিক শিক্ষা। বেশী না জমানো, মজুদদারী না করা, লেনদেনে ব্যবসা বাণিজ্যে সততা বজায় রাখা – এগুলো ইসলামের কোর ভ্যালু। অথচ রমজান আসলে বাজারে এমন আগুণ লাগে, পাশ দিয়ে হাঁটলেও তার আঁচ এসে গায়ে লাগে।

সম্ভবত আজ সন্ধ্যা থেকে রমজান শুরু। এসব চিন্তাভাবনাই মাথায় ঘুরছিল। কি নিতে পারবো এই আগতপ্রায় মহিমান্বিত রাত থেকে। কীভাবে আরও একটু রিফ্লেকটিভ, তায়েব, ডাউনটু আর্থ মানুষ হব – এই পাগলা সোসাইটিতে, যেখানে সবাই চব্বিশ ঘণ্টা ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়।

ফল যেটা হয়েছে, আমাদের ধর্ম চর্চা এসে থেমেছে নারীদের পোশাক নিয়ে মন্তব্য করা, আর কার জীবনে কি চলছে সে নিয়ে আলাপে। কোরআন হাদিস এবং সলফে সালেহীনের জীবনের সঙ্গে মিলিয়ে তার মাপকাঠীতে নিজের জীবনকে গড়ে নেয়ার সদিচ্ছা আমাদের ভেতর আর কাজ করে না।

আল্লাহ যেন এই গাফলত থেকে আমাকে অন্তত আগতপ্রায় রমজান মাসে রক্ষা করেন, কায়মনোবাক্যে এই প্রার্থনাই কাজ করছে মনের ভেতর এ মুহূর্তে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×