somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবুবুল আজাদ
কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

আমি অবাক কাকতাড়ুয়া হয়ে গেলাম, আর তুমি পাখিটা উড়ে গেলে

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন পর আবার মুখোমুখি আমরা দুজন , আমি কাকভেজা-
চুপসানো দৃষ্টিতে আর তোমার চোখ ঝাপসা বৃষ্টিতে।
আমাদের মাঝে দেয়াল কেবল জলের পর্দা, সেটা না সরিয়ে আমরা
আবার যে যার মত, আপন পৃথিবীর পথে।
তথাপি, হেঁটে যাওয়া বাতাসের স্পর্শে কিছুটা অনুভূতি গায়ে মেখে
আবার আমার জুতোর ক্ষয়-আমি এ ক্ষয় থামাতে পারিনা, আমাকে যে পথ চলতে হয়।
তোমার বাড়ির সামনে থেকেই এ পদযাত্রা।
তোমাকে দেখার আশায় ক্ষয় হয়,
তোমাকে পাবার আশায় ক্ষয় হয়,
তোমার বিরহে ক্ষয় হয়।

তুমি আসলে, কেবলই আসা-হাজারো দীর্ঘশ্বাস পোড়ানোর পর,
কিছু কথা বললে, কেবলই কথোপকথন-অজস্র স্বপ্ন মোচড়ানোর পর,
তারপর আমি নির্বাক অবাক কাকতাড়ুয়া বনে গেলাম আর তুমি পাখিটা উড়ে গেলে।
কেমন একটা ব্যাপার
দেখা হল, কথা হল তারপর বাতাসে হাত নাড়ানো, শেষ!!
একটা মাত্র লাইনে এই সময়টা বাধানো হয়ে গেল।
অতচ এর মাঝেই রচিত হয় কত কবিতা, কত গল্প আর উপন্যাস, কত সময়,
মাস,বছর কারো বা পুরো জীবনটাই।
কত জন বনে যায় কবি, কেউ বা ভাবুক,
আর কেউ হা-হুতাসের নৌকা বোঝাই করে পাড়ি জমায়,
বৈঠা টা ও নিতে ভুলে যায়।


কারো আবার স্মৃতির সাথে মহাবিরোধ, সে পেছন ফেরে না,
পুরনো মেঘে সে নতুন বৃষ্টির জল ছোয়ায়,
চেনা পৃথিবীর চেনা গলিতে নতুন সুরের ধারা টানে।

অনেক গুলো ঘড়ির সময় আর ব্যাটারি ফুরিয়ে গিয়েছে,
মনের ঘরে অনেক বিজ্ঞাপন জমে আছে,
চোখের তারায় পলকে পলকে আমি তা দেখি
আর ভাবি আহা জীবন - কত সুন্দর।
চোঙ্গায় ফু দিয়ে উনুন ধরাই, আর হাড়িতে চাপাই সব অপূর্ণতা।
উত্তাপের শুদ্ধতায় উচ্ছলতার ধোয়া,
আমি বুক ভরে শ্বাস নেই,
আর ভাবি আহা জীবন- কত প্রশান্তির।

কত কিছু বদলে গেল অথচ সময়
সেই একটা থেকে বারোটা।
কত কিছু বদলে গেল কিন্তু জুতো সে পায়ের তলাতেই রয়ে গেল।
বেশভূষা বদলে গেল-আকার আকৃতি ও বদলে গেল,
কিন্তু মনের চাওয়া,মনের দৃষ্টি আর আদিমতা
কতটা বদলেছে? তবুও আমাদের চলতে হয়,
জীবনের সাথে আবেগের সখ্যতা বদলে দেবার নয়।
এসো তবে আমরা হাঁটি যে যার মত-অঝোর বৃষ্টিতে,
একটা ছাতা হবে, আমি বৃষ্টি ভেজা আকাশ দেখব ।

ছবি কৃতজ্ঞতাঃ ফারিহা নোভা
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
৩৭টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

সময় বহিয়া যায়…..

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫

খৃষ্টপূর্ব পাঁচ শতকের গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, "No man ever steps in the same river twice"। অর্থাৎ নদীর জল বহমান, সেটা দৃশ্যমান হলেও বা না হলেও। একটা মানুষ নদীর জলে... ...বাকিটুকু পড়ুন

×