somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবুবুল আজাদ
কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

প্রিয় মুগ্ধ অপলক জানালার কপাট

১৮ ই মে, ২০১৮ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় মুগ্ধ অপলক জানালার কপাট,
কিছু মানুষ আছে এমনিতেই ভাল লাগে, নির্মল বন্ধুত্বের এ ভাল লাগার সে কথা কোন সংজ্ঞায় লেখা যায়না, নাইবা লিখলাম। তুমি সে একজন আমার অবসর আর অবচেতন মন যার জন্য শব্দের চাষবাস করে, মাঝে মাঝে ফুল মাঝে মাঝে ফল হয়, কখনো সজীবতায় কখনো নির্জীবতায় তবে সে থাকে সব সময়, ঋতু যেমনই হোক।

ইচ্ছে করে ডেকে তুলি ফুলের কুঁড়ির মাঝে।
ইচ্ছে করে ডাকি ফাগুন, হাজার পাতার সাঁজে।

একটা পাণ্ডুলিপি হয়তো লিখতে পারবোনা তোমার জন্য, তবে একটা পৃষ্ঠা, সে উপহার আমি অনায়াসে কলমের কালিতে তুলে দিতে পারি, তুমি শুধু পড়ে দেখো। প্রভাতে সে লেখা ভাঁজ করে রেখো, তখন ধোয়া উঠা এক কাপ চা ভীষণ প্রিয়। তবে বিকেলে পড়, সন্ধ্যার আগে। কোন আকাশ দেখছ আনমনা হাসিতে, জানি তোমার ঠোঁটে সত্যিই একটু হাসির রেখা।
হাসিটা যেন বাতাসে তোলে ঢেউ,
একলা দেখি, চাইনা দেখুক কেউ।
হা হা ভাললাগার দেয়ালে কিছু স্বার্থপরতা থাকবেই, আমি ই বা বাদ যাব কেন।
আর কি ইচ্ছে হয় জানো?
কচি একটা নবীন পাতা,
তাই দিয়ে হোক, তোমার কানের দুল।
কিন্তু- আমার সন্ধ্যা ভান করেনা, তোমার চোখে বৃথাই ধূল।
ওড়নাটা হোক জলের ছাতা, মুছে ফেলো চোখের পাতা,
তোমার পাশে দাঁড়িয়ে আছি, ভাবনা টা কি ভুল।

জানো বৃষ্টি হচ্ছে সারাটা পাড়া জুড়ে, শুধু ঝুম ঝুম কোলাহল আমার টিনের চালে, তুমি শুনবে?
জানালা খুলে দেখো তোমার কাজলে আকাশ ছেয়েছে, ও কপাটে কে চেয়ে আছে, বৃষ্টি ঝরুক, চোখ বুজে থাকো।
একটু শীত শীত জানালার গ্রিল ধরে থাকো।
টের পাও- মিহি মিহি জল কনা,
এ ভালোলাগার অনুভূতি যায়না গোনা।
আমি কি বলি শোন-
আগলে তারে রেখো তোমার খোলা হাতে,
তোমার গলার সাথে।
লজ্জাটা আজ নাই বা থাকুক আমার ভাবনা ভেবে।
তবুও যদি দুষ্টু হাসি ঠোঁটের রেখায় জাগে, আমায় আগে দেখতে দিও,
আকাশ দেখার আগে।

মিছে শহর, মিছে শহরের ঝরা পাতা, কেউ আঁচলে আঁকে না, আমি তোমার নাকে একটা কৃষ্ণচূড়ার পাতা ছুঁয়ে আঁচল ছোঁয়াব। কেমন হবে বল? পায়ের তলায় জুতোটা রোজ রোজ যাচ্ছে চেপে, আজ না হয় পাশেই রাখো, আমার পায়ে পা রাখো দেখি কেমন তোমায় যত্ন করে রাখতে পারি।
বৃষ্টি বোধহয় থামল বলে, রাত টাও বেশ ভারি। ফেরার পথ ডাকছে এখন, কাল তাহলে আসব আবার।
ভাল থেকো চিঠির ভাজের মত, ভাল থেকো আগলে রাখা বালিশের উষ্ণতায়, শেষ শব্দের পরিতৃপ্তি জুড়ে।

ইতি
ক্লান্ত আঙ্গুলের নিশ্চুপ ছোঁয়া।


সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×