মাঝে মাঝে পাগলামি করতে ইচ্ছ করে খুব...সাধারনত করা হয় না!
এখন থেকে একটা পাগলামি শুরু করেছি...যাকে পাচ্ছি তাকেই দুটি প্রশ্ন করছি আর নোট করছি ব্লগে লিখব বলে...না কারোর জন্য নয়, উত্তর গুলো শুধুই আমার জন্য সংগ্রহ করা (হয়ত মানুষের জীবনবোধ জানার জন্য)
প্রশ্ন গুলো ছিল...
(ক) জীবনে সবচেয়ে বড় সুখের অনুভূতি কখন হয় বা হওয়া উচিত?
(খ) জীবনে সবচেয়ে তীব্র কষ্টের অনুভূতি কখন হয়?
উত্তর গুলো :
১। বয়স: ৪০ পেশা: হিসাবরক্ষক, বিবাহিত
(ক) সন্তানের ভালবাসা, সন্তানের প্রতি ভালবাসা, সন্তানের মুখ ।
(খ) সন্তান হারানোর ব্যাথা।
২। বয়স: ৩৫ পেশা: শিক্ষকতা, বিবাহিত
(ক) অনেক চিন্তু করেও উত্তর ঠিক করতে পারছি না। একেক সময় এক একটা মনে হয়। উত্তর ঠিক করতে পারলে অবশ্যই বলবো।
৩। বয়স: ২২ পেশা: শিহ্মার্থী, অবিবাহিত
(ক) Ay muhurte mone hocche ektu age porjonto...Amar kono kaj jokhon amar maa'r er hasir karon hoi tokhon khub valo lage.. keo amar soja biswas er sujog nia jokhon cheat kore tokhon khub kharap lage.
৪। বয়স: ৩৬ পেশা: চাকুরী, অবিবাহিত
(ক)বাবা-মা যদি একসাথে খুশি থাক।
(খ)বাবা-মার অখুশি।
৫। বয়স: ২০ পেশা: শিহ্মার্থী, অবিবাহিত
(ক)আমার কাছ থেকে যখন দেখি কেউ ভাল কিছু শিখছে এবং যখন দেখি আমার চারপাশের মানুষের মুখে হাসি।
(খ)নিজে যখন অন্যয় করেফেলি এবং যখন অন্যয়ের প্রতিবাদ করতে পারিনা।
৬। বয়স: ৬০ পেশা: প্রফেসর , বিবাহিত
(ক)সন্তান লাভ কোন কাজ করে সফলতাপেলে।
(খ) পিতার কাধে সন্তানের লাশ।
৭। বয়স: ২০ পেশা: শিহ্মার্থী, অবিবাহিত
(ক)কোন কাজ করে সফলতাপেলে।
(খ)কাছের কোন মানুষ কষ্টদিলে
চলবে...
আপনার উত্তর টা একটু জানাবেন?...ইচ্ছা আছে ১০০ পযর্ন্ত যাওয়ার...
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


