২০০২-২০০৩ সালের কথা তখন আমি ছাত্র,মেসে থাকি প্রতিমাসে হাতখরচ হিসাবে ২০০০৳ পাই, খাবার খরচ হিসাবে ১০০০৳, সিট ভাড়া ৫০০৳,৩০০-৪০০৳ বইখাতা কেনা বাবদ খরচ করারপর হাতে যে ১০০৳ থাকত তা বাসায় ফেরার বাস ভাড়া বাবদ রাখতে হত...সব কঠিন হিসাবে বাধা...আমার অন্যান্য বন্ধুরা তখন মাসে ৪০০০-৫০০০৳ খরচ করে...না কখনও মনখারাপ হয়নি...এক দিনের কথা খুব মনে পড়ে মাস শেষ বাসায় যাব টাকা আনতে, হাতে আছে ৫৫৳, হিসাবটা এমন ৪০৳ বাস ভাড়া, মেস বন্ধ তাই রাতের ও সকালের খাবার হোটেলে খেতে হবে ১০৳ ও ৫৳ হলেই হবে। রাতে হোটেলে খেতে গেছি পাশে আমার বয়সী একজন ছেলে বসে খাচ্ছে পাশে একটা কোদাল, কাপড়ের একটা ছোট পুটলি আর হাতে একটা রুটি ধীরে ধীরে মনযোগ দিয়ে সে খাচ্ছে ...আর আমি ভাবছি দুটো রুটি আর হাফ প্লেট ভাজি হলেই রাতের খাবারের মামলা শেষ পেট না ভরলেও চলবে!...আমি খাবার শুরু করলাম আর ছেলেটা শেষ করলো...দেখলাম দোকানদারকে সে একটাকা দিল কিন্তু রুটির দাম দুইটাকা! আরএকটাকা সে প্রানপনে খুজছে তার কাপড়ের পুটলিতে কোনএক কোনায় সে টাকাটা পেল আর খুবদ্রুত দোকানদারকে দিয়ে বের হয়ে গেলো...আমি খাবার ফেলে হা করে ঘটনাগুলো দেখছি আর ভাবছি আজরাতে ছেলেটার খাবার ঐ একখানা রুটি কালকের জন্য কোন ব্যাবস্থা নেই, হয়ত কাজ করে রোজকার করে তার পর খাবারের ব্যাবস্থা হবে অথবা উপস থাকা...নিজেকে তুলনা করে দেখলাম আমি তবুও তিনবেলা খেতে পাই... আমার থেকেও অনেক অসহায় মানুষ এ কঠিন পৃথীবিতে বেচে আছে। আমি কোন সমস্যায় পড়লেই এই কথাগুলো বার বার মনে করি।আসলে বেচে থকাটাই কষ্টের।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।