বিভিন্ন কারণে আমার গ্রামে যেতে ভালো লাগে না... তার একটি কারণ তাবিজ সংস্কৃতি
.
বোন তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভাইয়ের ছেলেকে তাবিজ করছে এমন ফালতু বিশ্বাসের জন্য ১৫ বছর ভাইয়ে বোনে কথা বলে না....
.
মামাতো বোনের ঘন ঘন পেট ব্যাথার কারণ চাচাতো বোনের তাবিজ...
.
আমার দেখা মতে বাংলাদেশের গ্রামাঞ্চলের ৭০% নিকট আত্নীয়দের সম্পর্ক নষ্ট হয় এই ফালতু বিশ্বাসের কারণে...
.
বছরের পর বছর তাবিজ করছে এই ধারণার বশবর্তী হয়ে কথা না বলতে বলতে এক পর্যায়ে তারা শত্রুতে পরিণত হয় এক পর্যায়ে খুনাখুনি...
.
এর পেছনে দায়ী এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা..যারা গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাসকে পুজি করে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা...
.
আর একটি কারণ বাংলার মেয়েদের শিক্ষার অভাব...
'এই ধর্ম ব্যবসায়ী.. একটা তাবিজ বানায়া দে.. আমাকে বিসিএস ক্যাডার বানায়া দে..'
.
ক্যাটরিনার সাথে আমার প্রেম করায়া দে.. আমাকে আরিফ আর হোসাইন বনায়া দে..এত কিছু পারলে ভন্ড বাবা এগুলো পারবে না কেরে???
.
আমার জানা মতে ইসলামে ফু দিয়ে পানি খাওয়া নিষেধ...আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




