কত দিন বাসা থেকে ছুটে বেরিয়ে অবাক নয়নে দেখেছি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান ! হৈ হৈ করে আনন্দে মেতে উঠত সমবয়সী'রা, মুগ্ধতা ঘিরে ধরতো আমাদের তখন আমরা ছোট ছিলাম!
.
কত রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছিলাম, মীনা কার্টুন/সিসিমপুর টিভির ভিতর থেকে বের করে এনেছি, এগুলো এখন আমার,
.
সেকারিন মিশ্রিত লাল টকটকে খোলা আচারগুলো দেখে কত ভেবেছি, ভাত না খেয়ে আচারগুলো খেয়ে জীবন কাটিয়ে দিলে কি এমন ক্ষতি হয় ! কি সুন্দর মাছি ভনভন করে উড়ছে !
.
সেই ছোট্ট জরিনাকে নয় জরিনার পুতুলটিকে ভালবেসেছিলাম, কখনো মাথায় আসেনি জরিনা নিজেই একটি বার্বি ডল....!
.
ইয়ু ইয়ু খেলায় মেতে থাকতো জীবন, হাতের উপর ঘূর্ণয়মান লাটিম উঠাতে পারা ছোট্ট বন্ধুটিকে মনে হতো পৃথিবীর সবচেয়ে মেধাবী বালক !
.
এমনি ভাবে চলছিল, একদিন চোখ খুলে দেখি বড় হয়ে গেছি, অনেক বড়, অনেক স্বাধীন, আকাশ স্পর্শ করতে আজ নেই যে মানা!
.
পাল্টে গেছে মুগ্ধতার প্রেক্ষাপট, এভাবে একদিন পাল্টে যাবে অনেক কিছু, পাল্টে যাচ্ছে সভ্যতা, পাল্টাতে হয় নিজেকে, পাল্টে যাচ্ছে অন্যকেউ !
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



