শহরের এক ছেলে সন্দ্বীপে বেড়াতে গেছে, তো ধান ক্ষেত দিয়ে হাটার সময় তার বাহুতে জোঁক ধরেছে,
.
তার পাশের ছোট্ট ছেলেটি দৌড়ে গিয়ে লবন আনতে গেল তো লবন নিয়ে আসার পর শহুরে দাঁত মুখ খিলিয়ে ছোট ছেলেটাকে একটা থাপ্পড় দিল !
.
ছেলেটা কিম্ভূতকিমাকার হয়ে বলল, ভাই লবন দিলে জোঁক ছুটে যাবে..
.
এবার জোঁকের উপর লবন ছিটাতে ছিটাতে শহুরে ছেলেটি বলল, ' তুই লবন আসছস ভালো কথা মোবাইল আনস্ নাই কেন?
.
আপনাকে ধরছে জোঁক আপনি মোবাইল দিয়ে কি করবেন?
.
'আরে সেলফি তুলতাম সেলফি! জোঁকে ধরছে এত বড় একটা ঘটনার সেলফি তুলতে পারি নাই এই দুঃখ কি তুমি বুজবে? '
.
একটি মেয়ের তর্জনি, মধ্যমা, অনামিকা, কনিষ্টা আঙ্গুলের উপরিভাগ গরম তৈলে লেগে ফুস্কি ফুটে গেছে সে স্ট্যাটাস দিল, "বন্ধুরা ভেরি সেড নিউজ, আমার চারটা আঙ্গুল ইনজুরি ভাগ্যিস বুড়ো আঙ্গুলটা অক্ষত আছে তাই তোমাদের জানাতে পেরেছি ফিলিং লাকি আনলাকি !
.
তো উপরের দুটি ঘটনা নিয়ে একটি গান হয়ে যাক! 'হেইয়ু লিসেন টু মি সেলফি ইজ মাই লাইফ জানো তুমি? সেলফি সেলফি সেলফি তুলে জেগে থাকি মোবাইল নিয়ে, তুমি ছাড়া ও আই এম ইনজয় মা লাইফ.....' আনরিলিজ ট্রাক আপনারা শুনছেন ফুয়াদ ফিচারিং মুক্তির অপেক্ষায় !
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




